“যাঁরা বেঁচেই নেই, তাঁরা ভোট দেবেন কী করে?” ১৩ কোটি ভোটারের নাম কাটা নিয়ে রাহুল গান্ধীকে মেগা চ্যালেঞ্জ অমিত শাহের!

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে এখন চরম রাজনৈতিক তরজা তুঙ্গে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তোলা ১৩ কোটি ভোটারের নাম কাটার অভিযোগের বিরুদ্ধে এবার একেবারে হিসেব কষে কড়া জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোজা ভাষায় রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের মাটি থেকে ৩ কোটি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে হঠানো হবেই।

রাহুল গান্ধীর ১৩ কোটি ভোটারের অভিযোগ ও অমিত শাহের হিসেব: সম্প্রতি ভোটার তালিকা নিয়ে বিরোধীরা সুর চড়ালেও সোমবার হায়দরাবাদের এক মেগা জনসভা থেকে রাহুল গান্ধীর সমস্ত দাবি সম্পূর্ণ উড়িয়ে দেন অমিত শাহ। পরিসংখ্যান তুলে ধরে তিনি অত্যন্ত আক্রমণাত্মক সুরে বলেন, “রাহুল গান্ধী দাবি করছেন ১৩ কোটি ভোটারের নাম কেটে দেওয়া হয়েছে। কিন্তু তিনি ডাহা মিথ্যা বলছেন। এই ১৩ কোটির আসল পরিসংখ্যানটা কী? শুনুন—৬ কোটির বেশি ভোটার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত (Shifted) হয়ে গিয়েছেন। ২.৮ কোটি বা প্রায় ৩ কোটি ভোটার মৃত। যে মানুষটি আজ বেঁচেই নেই, তার ভোট কে দেবে? আর সবচেয়ে বড় কথা, প্রায় ৩ কোটি অবৈধ অনুপ্রবেশকারীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।”

এর পরেই রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, কংগ্রেস ও বিরোধীরা যতই হইচই করুক না কেন, দেশের স্বার্থে ওই ৩ কোটি অনুপ্রবেশকারীকে তালিকা থেকে সরিয়েই ছাড়বে সরকার।

ভোটার তালিকা সংশোধন এবং অনুপ্রবেশকারী হটানোর ইস্যুটিকে কেন্দ্র করে অমিত শাহের এই জোরালো ও হিসেবযুক্ত আক্রমণ জাতীয় রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনার সৃষ্টি করেছে।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *