‘পুলিশি অত্যাচার থেকে নারী নির্যাতন—সব হচ্ছে!’ নতুন বিজেপি সরকারকে সরাসরি আক্রমণ মমতার

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই নতুন সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এক জনসভা থেকে বর্তমান সরকারের আমলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাকর্মীদের ওপর লাগাতার পুলিশি অত্যাচার এবং নারী সুরক্ষার মতো জ্বলন্ত ইস্যুগুলিকে সামনে রেখে শাসক শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।

এদিনের সভা থেকে শুধু আইনশৃঙ্খলা বা অপরাধ দমনই নয়, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়েও গুরুতর অভিযোগ তোলেন মমতা। তাঁর দাবি, বর্তমান সরকারের বহুল প্রচারিত ‘অন্নপূর্ণা যোজনা’-র সুবিধা থেকে বহু সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন। সঠিক উপভোক্তারা এই প্রকল্পের চাল বা খাদ্যসামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ তুলে রাজ্য প্রশাসনের কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তোলেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণাত্মক বার্তার পরেই চুপ করে বসে থাকেনি শাসক দল বিজেপি। বিজেপির পক্ষ থেকে পালটা তোপ দেগে জানানো হয়েছে যে, পূর্ববর্তী সরকারের আমলে রাজ্যের কোষাগার লুট হয়েছে এবং সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছিল। বর্তমানে সমস্ত দুর্নীতি দূর করে স্বচ্ছতার সঙ্গে মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিচ্ছে নতুন সরকার। বতর্মান রাজনৈতিক পরিস্থিতিতে দুই শিবিরের এই রাজনৈতিক তরজায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *