সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি কড়া পদক্ষেপ! শিলিগুড়ির আমবাড়িতে দুই যুবক গ্রেপ্তার!

শিলিগুড়ির আমবাড়ি এলাকায় দুই তরুণী কনটেন্ট ক্রিয়েটরকে হেনস্থা করার অভিযোগে চরম চাঞ্চল্য ছড়াল। অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে অশালীন ভাষায় গালিগালাজ করা এবং জোর করে মোবাইল ফোন কেড়ে নেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর থেকেই রাজ্যজুড়ে ক্ষোভের ঝড় ওঠে।

তরুণীদের করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসে প্রশাসন। তড়িঘড়ি পদক্ষেপ করে ভোরের আলো থানার পুলিশ। ঘটনার তীব্রতা বিচার করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে। প্রকাশ্যে নারীদের হেনস্থা এবং নিরাপত্তার এই ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *