‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের? জেনেনিন বিস্তারিত

মাত্র দুই কোটি টাকা বাজেটে তৈরি হয়ে বক্স অফিসে ১৬৩ কোটির বেশি ব্যবসা করে ইতিহাস গড়েছে বিশাল চতুর্বেদী পরিচালিত ছবি ‘হনুমান অংশ’। আধ্যাত্মিক গুরু নিম করোলি বাবার জীবনের ওপর তৈরি এই সিনেমার আকাশছোঁয়া সাফল্যের মাঝেই এবার শুরু হয়েছে এর দ্বিতীয় পর্ব নিয়ে তুমুল জল্পনা। ত্রিলজি বা তিন পর্বের এই ফ্র্যাঞ্চাইজির সিক্যুয়েলে অভিনয় করতে পারেন ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি এবং জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা। শুধু তাই নয়, হলিউড তারকা জুলিয়া রবার্টসের ক্যামিও রোল নিয়েও জোর চর্চা চলছে সিনে মহলে।

এই তারকা বহুল কাস্টিংয়ের গুঞ্জন প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন ছবির প্রযোজক নম্রতা সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই তালিকায় যাদের নাম ঘুরে বেড়াচ্ছে, তাদের অনেকের সঙ্গেই ইতিমধ্যেই কথা হয়েছে এবং তাঁরা এই প্রজেক্ট সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। পরিচালক বিশাল চতুর্বেদী জানিয়েছেন, প্রথম পর্বে নিম করোলি বাবার জীবনের যে অধ্যায়গুলি বাদ পড়েছিল, সেগুলিকে প্রধান্য দিয়েই ইতিমধ্যেই সিক্যুয়েলের কাজ শুরু হয়ে গিয়েছে। গত ৭ আগস্ট মুক্তি পাওয়া বিশাল চতুর্বেদীর বই ‘ডিভাইন ডিট্যুর’ অবলম্বনে তৈরি এই সিনেমাটি সাফল্যের নতুন রেকর্ড গড়ার পর এবার দ্বিতীয় কিস্তিতে কী চমক থাকে, সেদিকেই নজর ভক্তদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *