জুলাই থেকে বদলাচ্ছে ৬ বড় নিয়ম! আপনার পকেটে প্রভাব ফেলবে কোনগুলো?

১ জুলাই ২০২৬ থেকে দেশের অর্থনীতি এবং সাধারণ গ্রাহকদের জীবনযাত্রায় বেশ কিছু বড় পরিবর্তন আসতে চলেছে। আয়কর রিটার্ন থেকে শুরু করে ব্যাংকিং নিয়ম—সব ক্ষেত্রেই নতুন নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিচে জুলাই মাসের ৬টি বড় পরিবর্তনের তালিকা দেওয়া হলো যা আপনার জানা জরুরি:
১. আইটিআর (ITR) ফাইল করার শেষ সুযোগ
আর্থিক বর্ষ ২০২৫-২৬-এর জন্য আয়কর রিটার্ন (ITR-1 এবং ITR-2) দাখিলের শেষ সময়সীমা ৩১ জুলাই ২০২৬। সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল না করলে গুনতে হবে জরিমানা। এছাড়া নতুন ট্যাক্স ব্যবস্থায় সুবিধা নেওয়া বা লস ক্যারি-ফরোয়ার্ড করার সুযোগও হাতছাড়া হতে পারে। তাই দ্রুত ফাইল করুন।
২. আধার কার্ডে ইমেইল আপডেট এখন সম্পূর্ণ ফ্রি
ইউআইডিএআই (UIDAI)-এর নতুন ঘোষণা অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আধার কার্ডে ইমেইল আইডি আপডেট করার জন্য কোনো ফি লাগবে না। এর আগে এজন্য ৭৫ টাকা চার্জ দিতে হতো। আধার মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই এই সুবিধা নেওয়া যাবে।
৩. এসবিআই (SBI) ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টে পরিবর্তন
ফোন-পে এসবিআই ক্রেডিট কার্ড (PURPLE এবং SELECT BLACK) ব্যবহারকারীদের জন্য রিওয়ার্ড পয়েন্টের নিয়মে কড়াকড়ি করা হচ্ছে। ১ জুলাই থেকে রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট কিছু ট্রানজ্যাকশনে আর কোনো পয়েন্ট মিলবে না।
৪. এইচডিএফসি (HDFC) ক্রেডিট কার্ডে লাউঞ্জ অ্যাকসেসের শর্ত
১ জুলাই থেকে এইচডিএফসি ব্যাংকের নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য লাউঞ্জ অ্যাকসেস পাওয়া কিছুটা কঠিন হতে পারে। এখন থেকে প্রতি ক্যালেন্ডার কোয়ার্টারে ৩টি ফ্রি ডোমেস্টিক লাউঞ্জ ভিজিট পেতে হলে, আগের কোয়ার্টারে ন্যূনতম ৬০,০০০ টাকা খরচ করার শর্ত পূরণ করতে হবে।
৫. পাসপোর্ট তৈরি হবে আরও ব্যয়বহুল
বিদেশ ভ্রমণকারীদের জন্য সুখবর নয়। ১ জুলাই থেকে পাসপোর্ট তৈরির ফি বৃদ্ধি করা হয়েছে। সাধারণ (Normal) এবং তাৎকাল (Tatkal)—উভয় ক্ষেত্রেই নতুন ফি কাঠামো কার্যকর হচ্ছে, যা ভারত ও বিদেশ উভয় স্থান থেকেই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য।
৬. ব্যাংকিং জালিয়াতি ঠেকাতে আরএসআই (RBI)-এর কড়া দাওয়াই
ব্যাংকগুলো যদি ভুল তথ্য দিয়ে গ্রাহকদের কোনো আর্থিক পণ্য বা স্কিম বিক্রি করে (Mis-selling), তবে ১ জুলাই থেকে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে আরবিআই। নতুন নিয়ম অনুযায়ী, ভুল বুঝিয়ে পণ্য বিক্রি করলে গ্রাহক সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, সেই সঙ্গে কোনো আর্থিক ক্ষতি হলে ব্যাংক থেকে মিলবে উপযুক্ত ক্ষতিপূরণ।