সতর্কবার্তা! যাদের জন্য বেদানা প্রাণঘাতী হতে পারে, দেখেনিন

কোনো রোগ হলে ডাক্তাররা রোগীকে সুস্থ করে তোলার জন্য ফল খাওয়ার পরামর্শ দেন। তেমনি একটি ফল হচ্ছে বেদানা। অ্যান্টি-ভাইরাল, অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-টিউমার উপাদানে ভরপুর বেদানা। এতে আরো আছে ভিটামিন এ, সি, ই, ফাইবার এবং ফলিক অ্যাসিড। টসটসে রসে ভরা এই ফল আপনি যদি নিয়মিত খান তবে ক্যান্সার এবং হৃদরোগের মতো মরণরোগও থাকবে দূরে।

তবে ডালিম বা বেদানা খাওয়া সবার জন্য উপকারী নয়। কখনো কখনো কারোর কারোর ক্ষেত্রে বেদানা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এমনকি প্রাণ পর্যন্ত যেতে পারে। চলুন তবে জেনে নেয়া যাক এমন চার প্রকারের ব্যাক্তি সম্পর্কে যাদের জন্য বেদানা প্রাণঘাতী হতে পারে। অর্থাৎ তাদের ভুলেও বেদানা খাওয়া উচিত নয়।

>> মানসিক রোগে আক্রান্ত যেসব রোগীরা, যারা নিয়মিত মানসিক রোগের জন্য ওষুধ খান তাদের জন্য বেদানা প্রায় বিষের সমান।

>> কম রক্তচাপের লোকেদের বেদানা খওয়া একদম উচিত নয়। আজকালকার জীবনে উচ্চ রক্তচাপের রোগ বেশিরভাগ মানুষের থাকে। তাদের জন্য বেদানা একটি আশির্বাদ। বেদানা সেবনে উচ্চরক্তচাপের সব সমস্যা কমে যায়। আর আপনার যদি কম রক্তচাপের মত সমস্যা থাকে তাহলে আপনার জন্য বেদানা মারাত্মক ক্ষতিকারক। কারণ তাতে রক্তচাপ আরো কমে যেতে পারে। আর তার ফলে প্রানসংশয় হতে পারে।

>> সর্দি কাশিতে বেদানা খেলে শরীরের আরো ক্ষতি হয়। বেদানা সাধারণত ঠাণ্ডা ফল। তাই গরমকালেই এই ফল খাওয়া হয়। যাদের সর্দি কাশি বা ঠাণ্ডা লাগার ধাত আছে তাদের বেদানা খাওয়া উচিত নয়। এর ফলে আরো ঠাণ্ডা লাগতে পারে। তাদের বেদানার পরিবর্তে গরম কিছু খাওয়া উচিত।

>> অ্যালার্জিতে বেদানা খাওয়া ক্ষতিকর। এমন অনেক লোক আছে যাদের ধুলো, বালি বা কোনো নোংরাতে অ্যালার্জি আছে, তাদের পক্ষে বেদানা খাওয়া খুব ক্ষতিকর। বেদানায় এমন কিছু উপাদান আছে যা অ্যালার্জির সমস্যাকে বাড়িয়ে তোলে। তাই আপনাদের মধ্যে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে এই বেদানা থেকে শত হস্ত দূরে থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *