গ্যাসের সমস্যায় জেরবার ! নিয়মিত এই ৪ খাবার খান, আর থাকুন সুস্থ

রোগ আর অম্বল বাঙালি সম্বল- এই প্রবাদ বাক্যটিকে নেহাতই হেসে উড়িয়ে দেওয়া যায় না। বেশি ভাজাভুজি খাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপন, খারাপ খাদ‍্যভাসের কারনে পরিপাকতন্ত্র দুর্বল হয়ে যায় যার ফলে অম্বলকে সম্বল করেই দিন কাটাতে হয় আমাদের। হজমের ওষুধ বা টোটকা করে এই অম্বল থেকে সাময়িক স্বস্তি তো মেলে কিন্তু একটু অনিয়ম হলেই বদহজম ফিরে আসে বারবার। তাই যারা অম্বল বা গ‍্যাসের সমস‍্যা থেকে মুক্তি পেতে চান তারা অবিলম্বে নিজের প্রতিদিনের খাদ্যাভাসের তালিকায় অন্তর্ভুক্ত করুন এই চারটে জিনিস। চলুন জেনে নেওয়া যাক কি সেই জিনিস-

এই চারটি জিনিসের মধ্যে এটি বেশ সহজলভ্য আর তা হলো কলা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন কলায় উপস্থিত ফাইবার সহায়ক, কলা খেলে গ্যাসের সমস্যা কমে। তাই রোজ অন্তত একটি করে কলা খাওয়ার চেষ্টা করুন।

ডাবের জল- অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এই ডাবের জল পেটে গ্যাসের সমস্যা দূর করে। এতে রয়েছে উপকারী মিনারেলসও যা শরীরের পক্ষে উপকারী।

টক দই- টক দইয়ের ফারমেন্টেড এনজাইম খাবার হজমে সহায়তা করে এবং বদহজম প্রতিরোধ করে। প্রতিদিন দুপুরে খাবার পর অল্প টক দই খেলে আপনার হজম শক্তি সবল থাকবে। আরো ভালো উপকার পাবেন যদি চিনির বদলে অল্প বিটনুন দিয়ে টক দই খান।

রসুন- প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া রসুন খান কারন এটিও পরিপাকের জন্য বেশ উপকারী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *