তাড়াতাড়ি ক্যাব পাওয়ার জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন? ওলার এই বড় কারসাজি ফাঁস হতেই মাথায় হাত যাত্রীদের!

ওলা (Ola) থেকে ক্যাব বুক করার সময় দ্রুত রাইড পাওয়ার জন্য অতিরিক্ত টাকা বা টিপ দেওয়ার অপশন কি আপনার চোখে পড়েছে? যদি হ্যাঁ হয়, তবে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাইডের জন্য ড্রাইভার বুক হওয়ার অপেক্ষা করছেন এমন যাত্রীদের কাছ থেকে কৌশলে ১০ থেকে ১৪০ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করত কোম্পানি। যাত্রীদের মনে ভয় ঢুকিয়ে দাবি করা হতো যে, এই এক্সট্রা টাকা দিলে দ্রুত ক্যাব পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কিন্তু সরকারি তদন্তে যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে অতিরিক্ত টাকা দেওয়ার পরেও দ্রুত ক্যাব পাওয়ার কোনো গ্যারান্টি তো দূরের কথা, উল্টে বুকিং অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনাই আরও কমে যেত! এই গুরুতর ভুক্তভোগী ও প্রতারণার অভিযোগে এবার ওলার প্যারেন্ট কোম্পানি এএনআই টেকনোলজিস (ANI Technologies)-এর ওপর ১০ লক্ষ টাকার ভারী জরিমানা ধার্য করেছে কেন্দ্রীয় ভোক্তা সংরক্ষণ কর্তৃপক্ষ (CCPA)। সেই সঙ্গে এই প্রতারণামূলক পদ্ধতি অবিলম্বে বন্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

যেভাবে শুরু হয়েছিল ওলার এই ‘টিপ’ নেওয়ার ফাঁদ গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৭ এপ্রিল ওলা তাদের অ্যাপে এই টিপ দেওয়ার ফিচারটি চালু করেছিল। যাত্রীরা যখনই ক্যাবের জন্য ড্রাইভার খুঁজতেন, তখনই তাঁদের সামনে নির্দিষ্ট কিছু বাড়তি টাকা দেওয়ার অপশন ভেসে উঠত। এর সঙ্গে একটি বিভ্রান্তিকর বার্তাও জুড়ে দেওয়া হতো— যেখানে দাবি করা হতো যে অতিরিক্ত টাকা দিলে তাড়াতাড়ি রাইড পাওয়ার সুযোগ বাড়ে। এরপর ২০২৫ সালের ১৬ মে এই বিষয়ে সিসিপিএ (CCPA)-র কাছে প্রথম দায়ের হয় অভিযোগ। সেখানে পরিষ্কার জানানো হয় যে, অতিরিক্ত টাকা না দিলে যাত্রীদের বুকিংয়ে দেরি হতে পারে বা তাঁদের রাইড বাতিল হয়ে যেতে পারে— এই ভয়ে একপ্রকার বাধ্য হয়েই মানুষ টাকা দিচ্ছিলেন। এর জেরে গত ২৮ মে সংস্থাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হয়।

যদিও পরবর্তীতে সমালোচনার মুখে পড়ে ওলা অ্যাপে ‘Tip’ শব্দের পরিবর্তে ‘Choose to Add On’ কথাটি ব্যবহার করা শুরু করে। কিন্তু আদতে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। ড্রাইভার রাইড গ্রহণ করার আগপর্যন্ত যাত্রীদের অতিরিক্ত টাকা দেওয়ার সেই প্রলোভন ও চাপ দেওয়ার বার্তাগুলি ঠিকই সামনে আসত। প্রথমে এই অঙ্ক ১০ থেকে ৪০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে তা বাড়িয়ে সোজা ৫০ থেকে ১৪০ টাকায় পৌঁছে দেওয়া হয়। এমনকি যাত্রীরা নিজেদের ইচ্ছামধ্যে ৪২৯ টাকা পর্যন্তও দিতে পারতেন!

সংস্থার সাফাই বনাম সরকারি তদন্তে ফাস আসল সত্য নিজের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে ওলার পক্ষ থেকে সাফাই দিয়ে জানানো হয়েছিল যে, যাত্রীদের দেওয়া এই অতিরিক্ত অর্থ পুরোটাই সরাসরি ড্রাইভারদের পকেটে যায়। কোম্পানির দাবি ছিল, এই বিকল্পটি সম্পূর্ণ ঐচ্ছিক ছিল এবং এর মূল উদ্দেশ্য ছিল সেই সমস্ত ড্রাইভারদের রাইড গ্রহণ করতে উৎসাহিত করা, যাঁদের যাত্রীর কাছে পৌঁছানোর জন্য তুলনামূলকভাবে কিছুটা বেশি পথ অতিক্রম করতে হয়।

কিন্তু সিসিপিএ (CCPA)-র নির্দেশে পরিচালিত গত জুন মাসের ১৫ দিনের একটি বিস্তারিত ডেটা বিশ্লেষণে একেবারে অন্য ছবি ধরা পড়ে। দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বই শহরের ওই তথ্যে দেখা যায়, যে সমস্ত বুকিংয়ের ক্ষেত্রে যাত্রীরা অতিরিক্ত টাকা দিয়েছিলেন, সেই ড্রাইভারদের রাইড গ্রহণ করার হার বা অ্যাকসেপ্টেন্স রেট ছিল অত্যন্ত কম! যেমন— দিল্লিতে এই হার ছিল মাত্র ৩৮%, বেঙ্গালুরুতে ৪০% এবং মুম্বইতে ছিল ৩৯%! অথচ, যেসব বুকিংয়ে কোনো এক্সট্রা টাকা দেওয়া হয়নি, সেখানে গাড়ি পাওয়ার হার ছিল যথাক্রমে ৬২%, ৬৮% এবং ৬৮%! শুধু তাই নয়, এই ১৫ দিনের মধ্যে কেবল এই তিন শহরের যাত্রীরাই প্রায় ৫৬ লক্ষ টাকার অতিরিক্ত অর্থ গলে ফেলেছেন। তদন্তে এও প্রমাণিত হয় যে, ওই বুকিংগুলিতে ড্রাইভারদের যাত্রীদের কাছে পৌঁছানোর জন্য মাত্র ১০০ থেকে ৩০০ মিটার বেশি পথ চলতে হয়েছিল।

কেন এই বিশাল জরিমানা এবং ডার্ক প্যাটার্ন জালিয়াতি? কেন্দ্রীয় ভোক্তা সংরক্ষণ কর্তৃপক্ষ (CCPA) ওলার এই পুরো পদ্ধতিটিকে সরাসরি ‘অন্যায় বাণিজ্য’ (unfair trade practices) এবং ‘ভ्रामক বিজ্ঞাপন’ (misleading advertisement) হিসেবে চিহ্নিত করেছে। কর্তৃপক্ষের মতে, গন্তব্যে পৌঁছানোর বা রাইড নিশ্চিত হওয়ার আগেই যাত্রীদের ওপর বাড়তি টাকা দেওয়ার মানসিক চাপ সৃষ্টি করা এবং অ্যাপে বারবার এই ধরনের বিভ্রান্তিকর অপশন দেখানো অত্যন্ত অন্যায়। একে ‘কনফার্ম শেমিং’ (Confirm Shaming) নামক একটি বিপজ্জনক ‘ডার্ক প্যাটার্ন’ (Dark Pattern) হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যেখানে গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট বিকল্প বেছে নিতে কৌশলে বাধ্য করা হয়।

১৫ দিনের মধ্যে মেটাতে হবে জরিমানার টাকা সিসিপিএ (CCPA) সাফ জানিয়ে দিয়েছে যে, রাইড সম্পূর্ণ হওয়ার আগে টিপ বা কোনো ধরনের অতিরিক্ত অর্থ দাবি করার সমস্ত মেসেজ ও অপশন ওলাকে অবিলম্বে অ্যাপ থেকে মুছে ফেলতে হবে। নির্দেশিকা হাতে পাওয়ার মাত্র ১৫ দিনের মধ্যে কোম্পানিকে ১০ লক্ষ টাকা জরিমানা হিসেবে জমা দিতে হবে। পাশাপাশি, এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সরকারের নির্দেশ কঠোরভাবে পালন করা হয়েছে কি না, তার একটি কমপ্লায়েন্স রিপোর্টও জমা দিতে হবে কর্তৃপক্ষের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *