সিবিএসসি পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট! ২০২৭ সালের দশম ও দ্বাদশের পরীক্ষার সম্পূর্ণ সূচি প্রকাশ!

পরীক্ষার্থীদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২০২৭ সালের মাধ্যমিক (দশম) ও উচ্চ মাধ্যমিক (দ্বাদশ) পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই (CBSE)। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই রুটিন প্রকাশ করা হয়। সর্বভারতীয় অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখেই এবার নির্ধারিত সময়ের অনেকটা আগেই এই সূচি প্রকাশ করা হয়েছে।

কবে থেকে শুরু পরীক্ষা?
বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের সিবিএসসির দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা একই দিনে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে।

দশম শ্রেণির পরীক্ষা: ১৬ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৯ মার্চ। এবছর দশম শ্রেণীতে মোট ৮৩টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। প্রধান বিষয়গুলির মধ্যে ১৬ ফেব্রুয়ারি পেন্টিং, ১৭ ফেব্রুয়ারি গণিত (স্ট্যান্ডার্ড ও বেসিক), ২২ ফেব্রুয়ারি বিজ্ঞান, ২৬ ফেব্রুয়ারি ইংরেজি, ৩ মার্চ হিন্দি এবং ৮ মার্চ সমাজবিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দ্বাদশ শ্রেণির পরীক্ষা: দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ১২১টি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৬ ফেব্রুয়ারি পদার্থবিদ্যা (Physics), ২৭ ফেব্রুয়ারি রসায়ন (Chemistry), ৫ মার্চ ইংরেজি, ৯ মার্চ গণিত (Mathematics), ১৬ মার্চ অর্থনীতি (Economics), ২৫ মার্চ জীববিজ্ঞান (Biology), ২৭ মার্চ ইতিহাস (History) এবং ১ এপ্রিল বিজনেস স্টাডিজের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশ
বোর্ড সূত্রে খবর, আগামী বছর সিবিএসসির উভয় শ্রেণি মিলিয়ে প্রায় ৪৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসতে চলেছেন। যার মধ্যে দশম শ্রেণীতে ২৬ লক্ষের বেশি এবং দ্বাদশ শ্রেণীতে ১৯ লক্ষের বেশি ছাত্রছাত্রী রয়েছে। পরীক্ষার মূল সূচি বা কোনো বিষয়ের বিস্তারিত তথ্যের জন্য পরীক্ষার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট cbse.gov.in ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে। পরীক্ষার প্রায় সাড়ে তিন মাস আগেই এই রুটিন প্রকাশিত হওয়ায় পড়ুয়ারা এখন থেকেই নিজেদের মতো করে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *