টালিউড থেকে সংসদীয় রাজনীতি—কোয়েল মল্লিকের এই অভাবনীয় রাজনৈতিক পদক্ষেপে ঠিক কী বার্তা দিতে চাইছে পদ্মশিবির?

বিজেপিতে যোগদানের পর থেকেই রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। দলবদলের সেই রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি রাজ্যসভার প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিলেন তিনি।
সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মতো হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে মনোনয়ন জমা দেন কোয়েল।
বিধানসভায় হেভিওয়েট নেতৃত্বের উপস্থিতি
কোয়েল মল্লিকের বিজেপিতে যোগদান এবং নামমাত্র সময়ের মধ্যে তাঁকে রাজ্যসভার প্রার্থী করার সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার সময় পদ্মশিবিরের শীর্ষস্থানীয় নেতৃত্বের উপস্থিতি এই পর্বটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টলিউডের জনপ্রিয় এই মুখকে উচ্চকক্ষে নিয়ে আসার মাধ্যমে বঙ্গ বিজেপির কৌশলগত সমীকরণ ও প্রচারের গতিপ্রকৃতিতে বড়সড় পরিবর্তন আসতে চলেছে।
সিনেপর্দার গ্ল্যামার ছেড়ে কোয়েল মল্লিক এবার সংসদীয় রাজনীতির পিচে কতটা সফল হন এবং তাঁর এই রাজনৈতিক অভিষেক বিরোধী শিবিরে ঠিক কী বার্তা দেয়, এখন সেটাই দেখার বিষয়!