রেলে বিরাট চাকরির সুযোগ! মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে ১,৬৮৮ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি (RRB)-র তরফে নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি বা এনটিপিসি আন্ডারগ্র্যাজুয়েট পদে বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের বেকার যুবক-যুবতীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। মোট ১,৬৮৮টি শূন্যপদে যোগ্য কর্মী নিয়োগ করা হবে। ট্রেন ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের মতো একাধিক আকর্ষণীয় পদে মিলবে কাজ। নূন্যতম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করলেই এই পদগুলির জন্য আবেদন করা সম্ভব।
আবেদনের তারিখ ও পদ্ধতি
রেল সূত্রে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর থেকে এই পদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৩ নভেম্বর। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই। ইচ্ছুক প্রার্থীরা রেলের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট (rrb.indianrailways.gov.in)-এ গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।
বেতনকাঠামো ও বয়সসীমা
সপ্তম বেতন কমিশন (7th CPC) অনুযায়ী নির্বাচিত প্রার্থীরা চমৎকার বেতন পাবেন। এর মধ্যে পে লেভেল ২-এ ১৯,৯০০ টাকা এবং পে লেভেল ৩-এ ২১,৭০০ টাকা পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে। দেশের যেকোনো জায়গায় পোস্টিং হতে পারে, সেই অনুযায়ী প্রস্তুত থাকতে হবে। আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাছাই পর্ব ও জরুরি নির্দেশিকা
এই নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা বা সিবিটি (CBT) এবং পরবর্তীতে নথি যাচাইকরণ বা ডকুমেন্ট ভেরিফিকেশন পর্ব থাকবে। ফর্ম পূরণের সময় আধার কার্ডের তথ্য নিখুঁতভাবে মেলানোর কঠোর নির্দেশ দিয়েছে বোর্ড। বিশেষ করে প্রার্থীর নাম ও জন্মতারিখ যাতে মাধ্যমিকের শংসাপত্রের সঙ্গে হুবহু মেলে, সেদিকে কড়া নজর রাখতে বলা হয়েছে।
চাকরি সংক্রান্ত এই ধরনের খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। প্রতিবেদনটি আপনার কেমন লাগল, কমেন্ট করে জানান।