সেপ্টেম্বরেই টানা ৪ দিনের মেগা ছুটি! একটু বুদ্ধি খাটালেই পুজোর আগে সোনায় সোহাগা সরকারি কর্মীদের

অক্টোবর মাস থেকেই কার্যত শুরু হয়ে যাচ্ছে বাঙালির সবচেয়ে বড় উৎসবের মরসুম। দুর্গাপুজো ঘিরে সরকারি অফিস থেকে শুরু করে স্কুল-কলেজ—একাধিক প্রতিষ্ঠানেই থাকবে দীর্ঘ ছুটির আমেজ। তবে পুজোর সেই মূল ছুটির অনেক আগেই সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সরকারি কর্মী ও সাধারণ মানুষের জন্য হাজির হয়েছে একটি চমৎকার ‘প্রি-পুজো’ ব্রেকের সুবর্ণ সুযোগ। একটু বুদ্ধি করে ছুটি ম্যানেজ করলেই পকেটে কম চাপ নিয়ে ঘুরে আসতে পারেন ছোট কোনো ট্রিপ থেকে। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় ছুটি চলতি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়েই রয়েছে ছুটির সুবর্ণ সুযোগ। আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যজুড়ে সরকারি ছুটি রয়েছে। ফলে ওই দিন রাজ্য সরকারের আওতাধীন সরকারি অফিস-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি স্কুল-কলেজেও নির্ধারিত ছুটি থাকবে বলে পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে। কীভাবে মিলবে টানা চার দিনের ব্রেক?১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্বকর্মা পুজোর ছুitesর ঠিক পরেই আসছে শুক্রবার (১৮ সেপ্টেম্বর)। এই অবস্থায় কোনো কর্মী যদি শুক্রবারের দিনটি ছটি বা সিএল (Casual Leave) হিসেবে ম্যানেজ করে নিতে পারেন, তবে বৃহস্পতিবারের ছুটির সঙ্গে শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি জুড়ে তৈরি হয়ে যাবে একেবারে মেগা ব্রেক। অর্থাৎ, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ২০ সেপ্টেম্বর রবিবার—মাঝে মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিন মিলবে আরামের অবকাশ। দুর্গাপুজোর ঠিক আগে পরিবারের সঙ্গে সময় কাটানো বা ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা থাকলে এই সুযোগ ষোলোআনা সদ্ব্যবহার করতে পারেন সরকারি কর্মীরা। অক্টোবর থেকে শুরু পুজোর আসল লম্বাচুটিনবান্নের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, অক্টোবরের শুরু থেকেই শুরু হচ্ছে উৎসবের বহর। আগামী ১০ অক্টোবর মহালয়া উপলক্ষে ছুটির পর থেকেই পুজোর আমেজ শুরু হয়ে যাবে। তালিকার হিসেব অনুযায়ী, ১৫ অক্টোবর চতুর্থী, ১৬ অক্টোবর পঞ্চমী এবং ১৭ অক্টোবর ষষ্ঠী উপলক্ষে ছুটি রয়েছে। এ ছাড়াও সাধারণ সরকারি ছুটির তালিকায় ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর মূল ছুটি নির্ধারিত রয়েছে।শুধু তাই নয়, দুর্গাপুজোর প্রধান দিনগুলির পরেও সরকারি কর্মীদের জন্য থাকছে উপরি পাওনা। রাজ্য সরকারের অতিরিক্ত ছুটির তালিকা অনুযায়ী ২২, ২৩ এবং ২৪ অক্টোবরও ছুটির ঘোষণা রয়েছে। এরপর বছরের একেবারে শেষের দিকে ১১ নভেম্বর ভাইফোঁটা এবং ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটি তো থাকছেই। তবে অক্টোবরের সেই দীর্ঘ ছুটির অপেক্ষা করার পাশাপাশি, সেপ্টেম্বরের এই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে তৈরি হওয়া চার দিনের শর্ট ভ্যাকেশন হাতছাড়া করতে না চাইলে এখনই ছুটির হিসেব কষে ফেলুন।