আলাদা কোনো অ্যাপ খোলার ঝামেলা শেষ! Alt+Space প্রেস করলেই ল্যাপটপে মিলবে এআই-এর সাহায্য!

কম্পিউটার বা ল্যাপটপে কাজ করার সময় জেস্টি বা এআই-এর সাহায্য নেওয়ার অভিজ্ঞতা এবার সম্পূর্ণ বদলাতে চলেছে। উইন্ডোজ (Windows) ব্যবহারকারীদের জন্য গুগলের পক্ষ থেকে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে নতুন জেমিনি ডেস্কটপ অ্যাপ (Gemini App for Windows)। এর ফলে উইন্ডোজ পিসিতে আলাদা করে কোনো ব্রাউজার বা প্রোগ্রাম খোলার ঝামেলা ছাড়াই সরাসরি গুগলের এই শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্য পাওয়া যাবে।
গুগলের দাবি, দৈনন্দিন কাজকর্মের গতি কয়েকগুণ বাড়িয়ে দিতে সাহায্য করবে এই নতুন ডেস্কটপ অ্যাপটি। কাজের মাঝে কোনো ডকুমেন্ট ফ্যাক্ট-চেক করতে হোক, প্রেজেন্টেশনের জন্য আকর্ষণীয় টাইটেল তৈরি করতে হোক কিংবা কোনো বিষয়ে দ্রুত তথ্য খোঁজার প্রয়োজন পড়লে নিমেষেই কাজ করবে এই অ্যাপ।
কীভাবে কাজ করবে এই জেমিনি অ্যাপ?
-
কিবোর্ড শর্টকাট (Alt+Space): জেমিনি ব্যবহারের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হলো এর শর্টকাট ফিচার। উইন্ডোজ পিসিতে একসঙ্গে কিবোর্ডের Alt এবং Space প্রেস করলেই স্ক্রিনে জেমিনি ওপেন হয়ে যাবে। ব্যবহারকারী যে কাজেই থাকুন না কেন, তার ওপর থেকেই তাৎক্ষণিকভাবে সাহায্য মিলবে। কাজ শেষ হলে পুনরায় আগের কাজে ফিরে যাওয়া যাবে।
-
মাল্টি-স্টেপ কাজের জন্য জেমিনি স্পার্ক: মোবাইল অ্যাপের মতো এতেও একাধিক সুবিধা রয়েছে। বড় বা জটিল প্রজেক্টের সামারি তৈরি করতে এটি ব্যবহারকারীর জিমেইল (Gmail) এবং গুগল ড্রাইভ (Google Drive) থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিতে পারবে। একে ২৪/৭ পার্সোনাল এআই এজেন্ট হিসেবে তুলে ধরছে গুগল।
-
ছবি ও ভিডিও তৈরির সুবিধা: শুধু টেক্সট বা প্রডাক্টিভিটি নয়, ক্রিয়েটিভ কাজের জন্যও এতে রয়েছে বিশেষ এআই টুলস। ন্যানো ব্যানানা (Nano Banana) ব্যবহার করে কাস্টমাইজড ইমেজ এবং জেমিনি অম্নি (Gemini Omni) দিয়ে হাই-কোয়ালিটি ভিডিও তৈরির নির্দেশ দেওয়া সম্ভব।
বর্তমানে উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ ব্যবহারকারীদের জন্য বিশ্বজুড়েই এই অ্যাপটি উপলব্ধ করা হয়েছে। আগ্রহী ব্যবহারকারীরা খুব সহজেই গুগলের অফিশিয়াল ডেস্কটপ পেজ থেকে অ্যাপটি ডাউনলোড করে তাঁদের পিসিতে ব্যবহার শুরু করতে পারবেন।