হঠাৎ সুন্দরবনের গভীরে মহাগুরু মিঠুন চক্রবর্তী! লঞ্চে চেপে এই গোপন সফরে কী করতে চলেছেন অভিনেতা?

এক দিনের বিশেষ সফরে সুন্দরবনের মাটিতে পা রাখলেন মহাগুরু তথা প্রবীণ অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার সকালে গোসাবার গদখালী ঘাট থেকে লঞ্চে চেপে সুন্দরবনের অভিমুখে রওনা দেন তিনি। তাঁর এই আকস্মিক ও হাই-প্রোফাইল সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চরম কৌতূহল ও গুঞ্জন শুরু হয়েছে।

জানা গিয়েছে, সুন্দরবনের এই সফরে মিঠুন চক্রবর্তীর সঙ্গে রয়েছেন গোসাবা বিধানসভার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন, অভিনেতার এই নিরাপত্তা ও সফরসঙ্গী হিসেবে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত রয়েছেন। ভোটের মরসুম না হলেও রাজনৈতিক উত্তাপের মাঝখানে হুট করে মহাগুরুর এই সুন্দরবন সফর ঘিরে নানা মহলে নানা জল্পনা দানা বাঁধছে। স্থানীয় মানুষের মধ্যেও তাঁকে একঝলক দেখার জন্য এবং সফরের আসল উদ্দেশ্য জানতে কৌতূহলের অন্ত নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *