টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! সপ্তাহের ৫ দিন কাজের দাবিতে চরম হুংকার, বড় দুর্ভোগের মুখে গ্রাহকরা

সপ্তাহের ৫ দিন কাজের দীর্ঘদিনের চুক্তি দ্রুত কার্যকর করার দাবিতে এবার কঠোর অবস্থানে নামল ব্যাংক কর্মচারীরা। ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস’ (UFBU)-এর অন্তর্ভুক্ত সাতটি প্রধান ব্যাংক সংগঠনের মিলিত ফোরামের পক্ষ থেকে দেশজুড়ে এই ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে রাজ্য তথা দেশের ব্যাংক পরিষেবা বড় ধরনের ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার ও রবিবারের সাপ্তাহিক ছুটির ঠিক আগে এই ধর্মঘট ডেকে আসায় সাধারণ মানুষের দুর্ভোগ একলাফে বহুগুণ বেড়ে গিয়েছে। টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার জেরে স্বাভাবিকভাবেই তার মারাত্মক প্রভাব পড়তে চলেছে এটিএম (ATM) পরিষেবাতেও। ব্যাংক কর্মচারীদের সাফ জানিয়ে দিয়েছেন, তাঁদের প্রধান দাবিগুলো অবিলম্বে মেনে না নেওয়া হলে চলতি মাসের শেষেই আরও তিন দিনের টানা বড় ধর্মঘটে নামবেন তাঁরা।

রাজধানী কলকাতার পাশাপাশি রাজ্যের জেলাগুলিতেও এই ধর্মঘটের জেরে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে বাঁকুড়া সহ বিভিন্ন জেলা শহরে সকাল থেকেই একাধিক রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের শাখা বন্ধ থাকতে দেখা গিয়েছে। ব্যাংক বন্ধ থাকায় দৈনন্দিন আর্থিক লেনদেন, নগদ তোলার কাজ এবং জরুরি দাপ্তরিক কাজ নিয়ে চরম অনিশ্চয়তা ও হেনস্থার মুখে পড়েছেন সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *