আর দিতে হবে না বিদ্যুৎ বিল! উলটে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, পিএম সূর্য ঘর যোজনায় বড় সুযোগ রাজ্যে

বিদ্যুতের চড়া বিলের হাত থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং সবুজ শক্তি উৎপাদনে জোর বাড়াতে রাজ্যজুড়ে জনপ্রিয়তা অর্জন করছে ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর: ফ্রি ইলেকট্রিসিটি যোজনা’। বিশেষ করে মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী সোলার প্লেট বসানোর কথা ঘোষণা করার পর থেকেই এই প্রকল্প ঘিরে প্রশাসনিক তৎপরতা ও মানুষের আগ্রহ একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে রাজ্যের প্রায় তিন হাজার পরিবার এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জানিয়েছেন। বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে নিজেদের প্রয়োজনমতো বিদ্যুৎ উৎপাদন করে মাসিক বিদ্যুৎ খরচের বিশাল বোঝা কমানোই এর মূল উদ্দেশ্য। বিভিন্ন জেলায় এই প্রকল্পের সুবিধা নিয়ে প্রচার ও যাচাইয়ের কাজও পুরোদমে চলছে।

কারা কত সুবিধা পাবেন এবং খরচ কত? বিশেষজ্ঞদের মতে, যে সমস্ত পরিবার মাসে ১০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ করেন, তাঁরা ১ বা ২ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল বসাতে পারেন। এই প্যানেল বসাতে প্রাথমিক খরচ আনুমানিক ৭০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এই খরচে প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের ফলে মাসিক বিদ্যুৎ খরচ যেমন কমবে, তেমনই দীর্ঘমেয়াদে বড় অঙ্কের সাশ্রয় হবে।

আবেদনের প্রক্রিয়া: এই প্রকল্পের সুবিধা পেতে প্রথমে নির্দিষ্ট ‘পিএম সূর্য ঘর’ পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রশাসন ও বিদ্যুৎ দপ্তর পুরো বিষয়টি যাচাই করবে। বাড়ি বা ছাদ পরিদর্শনের পর প্যানেল বসানো এবং মিটার বসানো তথা নেট মিটারিংয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়। বিদ্যুৎ সংযোগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর সুবিধাভোগীরা অনলাইনে আবেদন করেই সহজেই সরকারের তরফ থেকে নির্ধারিত ভর্তুকির টাকা পেয়ে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *