১৮ বছর পর পর্দায় খিলাড়ি-আনাড়ি ম্যাজিক! অক্ষয়-সইফের ‘হেওয়ান’ দেখে কী বলছেন দর্শকরা?

দীর্ঘ ১৮ বছর পর বড়পর্দায় একসঙ্গে কামব্যাক করলেন অক্ষয় কুমার ও সইফ আলি খান। পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় তৈরি বহু-প্রতীক্ষিত ডার্ক অ্যাকশন-ক্রাইম থ্রিলার ছবি ‘হেওয়ান’ (Haiwaan) অবশেষে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবি মুক্তি পেতেই সিনেমা হল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সর্বত্রই দর্শকদের উপচে পড়া ভিড় এবং ইতিবাচক প্রতিক্রিয়ার জোয়ার দেখা গিয়েছে। বিশেষ করে খিলাড়ি জুটির অনবদ্য অভিনয় এবং ছবির টানটান চিত্রনাট্য নেটপাড়ার নজর কেড়েছে।

ছবির রিভিউ দিতে গিয়ে বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক সুমিত কাদেল একে থ্রিলারপ্রেমীদের জন্য অবশ্য দর্শনীয় ছবি হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, যারা মূল ছবি বা এর প্রেক্ষাপট জানেন, সবার জন্যই এই ছবি আকর্ষণীয় কারণ এর ক্লাইম্যাক্সে রয়েছে এক চমকে দেওয়ার মতো টুইস্ট। ছবিটিতে সইফ আলি খানকে একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি ‘শ্যাম’-এর চরিত্রে দেখা গেছে, যিনি এক ভুল অভিযোগে জড়িয়ে পড়েন। অন্যদিকে, খলনায়কের ভূমিকায় অক্ষয় কুমারের অভিনয় এবং তাঁর ‘ডার্ক’ রূপ দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছে। সব মিলিয়ে, দীর্ঘ প্রতীক্ষার পর অক্ষয়-সইফের এই নতুন রূপ দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করেছে বলেই প্রাথমিক মত প্রকাশ করেছেন সিনে বিশেষজ্ঞরা।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *