অ্যাকাউন্টে ঢুকবে সোজা ১২ হাজার টাকা! মোদী সরকারের এই স্কলারশিপে আবেদনের সময় কি বাড়ল?

অভাবের তাড়নায় বহু মেধাবী ছাত্রছাত্রী মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন. দেশের দরিদ্র পরিবারের এই সমস্ত কৃতি শিক্ষার্থী যাতে আর্থিক সংকটের কারণে পিছিয়ে না পড়ে, সেই দিকটি মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্র. কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের শিক্ষা ও স্বাক্ষরতা দফতরের অধীনে চালু হওয়া ‘ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ’ (National Means-cum-Merit Scholarship)-এর মাধ্যমে পড়ুয়ারা প্রতি বছর পেতে পারেন আর্থিক সাহায্য.কারা পাবেন এই স্কলারশিপ?কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই বৃত্তির জন্য আবেদন করতে হলে পড়ুয়াদের বেশ কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। যেমন— আবেদনকারী শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ৩.৫০ লক্ষ টাকার বেশি হওয়া চলবে না. সপ্তম শ্রেণির পরীক্ষায় কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর বা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে. তফশিলি জাতি (SC) বা তফশিলি উপজাতি (ST) ভুক্ত ছাত্রছাত্রীদের নম্বরের যোগ্যতার ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়ে থাকে।আবেদনের প্রক্রিয়া ও সুযোগ-সুবিধাপ্রতি বছর দেশের প্রায় ১ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীকে এই বৃত্তির আওতায় নিয়ে আসা হয়. সংশ্লিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্ধারিত বৃত্তি নির্বাচন পরীক্ষায় পাশ করার পর এই আর্থিক সহায়তা মিলے۔ নির্বাচিত শিক্ষার্থীরা প্রতি বছর ১২,০০০ টাকা করে বৃত্তি পেয়ে থাকেন, যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়. ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের (NSP) মাধ্যমে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। প্রাথমিক পর্যায়ে ইনস্টিটিউট নোডাল অফিসার এবং পরবর্তীতে জেলা নোডাল অফিসারের মাধ্যমে সমস্ত নথিপত্র ও আবেদন যাচাই করা হয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদনের অন্তিম তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছে। তাই যোগ্য ও ইচ্ছুক শিক্ষার্থীরা দ্রুত পোর্টালের মাধ্যমে আবেদন সেরে নিতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *