আসছে অ্যাপলের মাস্টারপিস! আইফোন ১৮ প্রো সিরিজে কি ফোল্ডেবল ফোনের সঙ্গেই মিলবে বিরাট চমক?

প্রযুক্তি দুনিয়ায় জল্পনা তুঙ্গে রেখে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই তাদের পরবর্তী প্রজন্মের আইফোন সিরিজ লঞ্চ করতে চলেছে টেক জায়ান্ট অ্যাপল। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবুও প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা আগামী ৯ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করতে পারে নতুন এই ডিভাইসগুলি। সাম্প্রতিক বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স মডেলের পাশাপাশি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনও বাজারে নামতে পারে। আগের সিরিজগুলির তুলনায় নতুন এই মডেলে ব্যাটারি, পারফরম্যান্স ও ডিজাইনে এক অভাবনীয় আপগ্রেড দেখা যেতে পারে।

ব্যাটারিতে আসছে বড় পরিবর্তন:
লিক হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ম্যাক্সের ব্যাটারি ক্ষমতা আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভ্যারিয়েন্টে প্রায় ৫,৪২৫ মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) পর্যন্ত ব্যাটারি থাকতে পারে। পাশাপাশি ফিজিক্যাল সিম স্লটযুক্ত ম্যারিয়েন্টেও ৫,২৩৫ mAh ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে নতুন ও উন্নত চিপ এবং আধুনিক মোডেম যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ পাবেন।

২ ন্যানোমিটারের শক্তিশালী A20 Pro চিপ:
আইফোন ১৮ প্রো সিরিজের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে এর সর্বাধুনিক এ২০ প্রো (A20 Pro) চিপসেট। ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এই চিপ ফোনের স্পিড বাড়ানোর পাশাপাশি পাওয়ার এফিসিয়েন্সি বা বিদ্যুৎ সাশ্রয় করবে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ভিত্তিক কাজ এবং যেকোনো জটিল প্রসেসিং আরও দ্রুত ও মসৃণভাবে করা সম্ভব হবে।

ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিতে বড় চমক:

নতুন C2 মোডেম: কোয়ালকমের ওপর নির্ভরতা কমিয়ে অ্যাপল তাদের নিজস্ব সি২ মোডেম ব্যবহার করতে চলেছে, যা আরও উন্নত ৫জি কানেক্টিভিটি এবং কম ব্যাটারি খরচ নিশ্চিত করবে।

ভ্যারিয়েবল অ্যাপারচার: আইফোন ১৮ প্রো সিরিজের মূল ক্যামেরায় থাকছে ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম। এর সাহায্যে লেন্সে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে পোট্রেট মোডে নিখুঁত ব্যাকগ্রাউন্ড ব্লার এবং কম আলোতে অসাধারণ ছবি তোলা যাবে।

এলটিপিও প্লাস ডিসপ্লে: উন্নত এলটিপিও প্লাস (LTPO Plus) ডিসপ্লে প্রযুক্তি কম শক্তি খরচ করে চোখের আরামদায়ক ও উজ্জ্বল ডিসপ্লে পারফরম্যান্স উপহার দেবে।

সব মিলিয়ে, আসন্ন আইফোন ১৮ প্রো সিরিজ স্মার্টফোনের বাজারে এক নতুন মাইলফলক তৈরি করতে চলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *