মাইক্রোওয়েভ ওভেন যেভাবে পরিষ্কার করবেন, জানা জরুরি আপনারও

দৈনন্দিন জীবনে মাইক্রোওয়েভ ওভেন একটি গুরুপূর্ণ অনুসঙ্গ, যা সাংসারিক জীবনকে সুন্দর করে তোলে। তবে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারে একটু সতর্ক থাকায় ভালো।
মাইক্রোওয়েভ ওভেন দীর্ঘদিন ব্যবহারের ফলে অপরিষ্কার হয়ে যেতে পারে। মাইক্রোওয়েভ ওভেনের ভেতরের অংশে রান্না করা বা খাবার গরম করার কারণে ভেতরে তেল চিটচিটে ভাব থেকে যায়। বেশিরভাগ সময় দরজা বন্ধ থাকে বলে ভেতরে ময়লা হলেও সেভাবে বোঝাও যায় না। তবে ঠিকঠাক পরিষ্কার না করলে জীবাণু বাসা বাঁধতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সে জন্য পরিষ্কারে কিছু টিপস প্রকাশ করা হলো-

ভিনেগার: একটি ওভেন প্রুফ বাটিতে ভিনেগার আর জল মিশিয়ে নিন। সর্বোচ্চ তাপমাত্রায় মিনিট পাঁচেকের জন্য মাইক্রোওয়েভ চালিয়ে দিন। এর থেকে যে ভাপ বেরোবে, তা ভেতরে লেগে সব ময়লা নরম করে দেবে।

বেকিং সোডা, লেবু ও লবণ: একটি পাত্রে জলের সঙ্গে লেবুর রস এবং বেকিং সোডা মিশিয়ে নিন। তাতে কাপড় ডুবিয়ে সেই কাপড় দিয়ে মাইক্রোওয়েভের ভেতর ও বাইরের অংশ ভালোভাবে মুছে নিন। একেবারে ঝকঝকে হয়ে যাবে আপনার ওভেন।

সাবান-জল : প্রথমে মাইক্রোওয়েভ থেকে কাচের ট্রে বের করে নিন। তারপর তা সাবান জলে ডুবিয়ে রাখুন। জমে থাকা তেল-ময়লা আলগা হয়ে গেলে ব্রাশ দিয়ে ঘষে ঘষে তুলে ফেলুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *