আজ ১১টায় ১৩৬তম ‘মন কি বাত’! কোন কোন বিশেষ ইস্যুতে দেশবাসীকে বার্তা দেবেন প্রধানমন্ত্রী মোদী?

আজ রবিবার সকাল ১১টায় নিজের জনপ্রিয় মাসিক রেডিও অনুষ্ঠান “মন কি বাত”-এর মাধ্যমে দেশবাসীর সঙ্গে ভার্চুয়ালি ও বেতারের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি এই মনোগ্রাহী অনুষ্ঠানটির ১৩৬তম পর্ব। বরাবরের মতো এবারও আকাশবাণী এবং দূরদর্শনের সমস্ত নেটওয়ার্কে একযোগে এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।
এর আগে প্রসার ভারতীর উদ্যোগে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (IIM), রোহতকের করা এক সমীক্ষায় উঠে এসেছিল যে, এই অনুষ্ঠানটি ১০০ কোটি মানুষের কাছে পৌঁছেছে এবং দেশের প্রায় ৯৬ শতাংশ মানুষ ‘মন কি বাত’-এর বিষয়ে ওয়াকিবহাল। গত ১৩৫তম পর্বে প্রধানমন্ত্রী নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও পুরনো বিতর্কের সংস্কৃতি পুনরুদ্ধারের প্রশংসার পাশাপাশি এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে মানুষের নিজস্ব সৃজনশীলতা বাঁচিয়ে রাখার ওপর বিশেষ জোর দিয়েছিলেন। পাশাপাশি, জল সংরক্ষণের বার্তা দিয়ে বৃষ্টির প্রতিটি ফোঁটা বাঁচানোর আহ্বানও জানিয়েছিলেন তিনি। আজ নতুন এই পর্বে প্রধানমন্ত্রী ঠিক কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।