বর্ধমানে বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! চুল্লি ফেটে রক্তাক্ত অন্তত ৩ শ্রমিক, চরম আতঙ্ক এলাকায়
July 26, 2026

পূর্ব বর্ধমানের একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে মারাত্মক অসন্তোষ ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কাজ চলাকালীন হঠাত্ই কারখানার চুল্লি বা ফার্নেস ফেটে যাওয়ায় গুরুতর জখম হয়েছেন অন্তত ৩ জন শ্রমিক।
শ্রমিকদের প্রাথমিক দাবি অনুযায়ী, অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণেই কারখানার ভেতরে থাকা ওই ভারী চুল্লিটি বিকট শব্দে ফেটে যায়। গত বছর জুন মাসেই পালিতপুরের এই একই স্পঞ্জ আয়রন কারখানায় এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যেখানে একজন শ্রমিকের প্রাণহানির পাশাপাশি প্রায় ১৫ জন আহত হয়েছিলেন। বারবার একই ধরনের দুর্ঘটনা ঘটার ফলে কারখানার অন্দরে নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রমিকদের জীবন নিয়ে কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা শিল্পাঞ্চলজুড়ে।