বেকারদের মাসে ৩০০০ ও ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা! টাকা পেতে কারা অযোগ্য? জেনে নিন এখনই

বেকার যুবক-যুবতী এবং ছাত্রীদের জন্য চাঁদের হাট বসলো রাজ্য বাজেটে! উচ্চশিক্ষা থেকে শুরু করে সরকারি চাকরির প্রস্তুতি— সব ক্ষেত্রেই এবার ঢালাও আর্থিক সাহায্যের ঘোষণা করলো নতুন সরকার। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা নতুন বাজেটে ছাত্র ও যুবসমাজের জন্য একগুচ্ছ যুগান্তকারী প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো ‘ভরসা কর্মসূচি’।
তবে মনে রাখবেন, এই টাকা পাওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু কড়া নিয়ম ও শর্ত। আপনি এই ভাতার যোগ্য কি না, তা জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
📌 বেকারদের জন্য ‘ভরসা কর্মসূচি’: মাসে ৩,০০০ টাকা পর্যন্ত ভাতা!
রাজ্যের কর্মহীন যুবকদের পাশে দাঁড়াতে সরকার নিয়ে এলো ‘ভরসা কর্মসূচি’। এই প্রকল্পের অধীনে:
স্নাতক (Graduate) উত্তীর্ণদের জন্য: প্রতি মাসে ৩,০০০ টাকা বেকার ভাতা দেওয়া হবে।
অন্যান্য যোগ্য কর্মহীনদের জন্য: প্রতি মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে।
কবে থেকে শুরু? আগামী অক্টোবর ২০২৬ থেকে এই প্রকল্পের সুবিধা চালু হতে চলেছে।
কারা পাবেন না এই টাকা? (শর্তাবলী):
সবাই কিন্তু এই টাকা পাবেন না। অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র ২১ থেকে ৪৫ বছর বয়সি বেকাররাই এই ভাতার আবেদন করতে পারবেন। বয়স এর কম বা বেশি হলে এক টাকাও মিলবে না। এছাড়া, আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে এবং তিনি আগে থেকে অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগী হলে এই ভাতা পাবেন না।
📝 সরকারি চাকরির প্রস্তুতিতে এককালীন ৩০,০০০ টাকা ও ফ্রি কোচিং!
যে সমস্ত চাকরিপ্রার্থীরা দিনরাত এক করে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য বড় উপহার দিয়েছেন অর্থমন্ত্রী।
আর্থিক সাহায্য: পরীক্ষার প্রস্তুতির খরচ টানতে পরীক্ষার্থীদের এককালীন ৩০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বিনামূল্যে কোচিং: টাকার অভাবে আর পড়াশোনা থমকে থাকবে না। রাজ্যের প্রতিটি জেলায় তৈরি করা হবে সরকারি বিনামূল্যের কোচিং সেন্টার, যেখান থেকে চাকরিপ্রার্থীরা বিনামূল্যে সেরা গাইডেন্স পাবেন।
🎓 অবিবাহিত ছাত্রীদের জন্য ৫০,০০০ টাকার মেগা উপহার!
উচ্চশিক্ষায় মেয়েদের ড্রপ-আউট (পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া) রুখতে এবার মাস্টারস্ট্রোক দিল নতুন সরকার। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, কোনও অবিবাহিত ছাত্রী সরকারি বা সরকারপোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট (UG) কোর্সে ভর্তি হলেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এককালীন ৫০,০০০ টাকা পৌঁছে দেওয়া হবে।