ব্রিকসের একক মুদ্রা নিয়ে সব জল্পনার অবসান! বড় ঘোষণা করে আসল সত্যটা ফাঁস করল ভারত!

ব্রিকস (BRICS) দেশগুলির জন্য আলাদা করে কোনো একক বা অভিন্ন মুদ্রা চালুর জল্পনা পুরোপুরি উড়িয়ে দিল ভারত। নয়াদিল্লিতে সদ্য সমাপ্ত ১৮তম ব্রিকস সম্মেলনের পর বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব সুধাকর দালেলা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে, সদস্য দেশগুলির জন্য আপাতত কোনো একক মুদ্রা চালুর কোনো প্রস্তাব নেই।
সম্মেলনের মূল উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট করে তিনি জানান, সদস্য দেশগুলির মধ্যে সীমান্তপার বাণিজ্য ও লেনদেন আরও সহজ করার আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। তবে এর অর্থ এই নয় যে বর্তমান আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থাকে পুরোপুরি বদলে ফেলা হচ্ছে। মূলত দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে লেনদেনের খরচ কমাতে এবং প্রক্রিয়াটিকে আরও সহজ করতে স্থানীয় মুদ্রায় বাণিজ্য (Local Currency Trade) চালুর ওপর জোর দেওয়া হচ্ছে। এটি বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থার পরিপূরক হিসেবেই কাজ করবে।
নয়াদিল্লি ঘোষণাপত্র অনুযায়ী, ব্রিকস পেমেন্ট টাস্ক ফোর্স (BPTF) আন্তঃসীমান্ত পেমেন্ট ব্যবস্থা আরও দ্রুত, সস্তা এবং নিরাপদ করার জন্য কাজ করে চলেছে। ভারতের সভাপতিত্বে গত আট মাসে তিনশোটিরও বেশি বৈঠকের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক বিষয় আলোচনার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতাকে আরও মজবুত করার বার্তা দেওয়া হয়েছে।