আদানির সংস্থাকে বিরাট স্বস্তি দিল আদালত! ৪৮২ কোটির বিশাল জরিমানা পুরোপুরি বাতিল হতেই শোরগোল!

শিল্পমহলে বড়সড় স্বস্তির খবর। আদানি গোষ্ঠী (Adani Group)-এর নিয়ন্ত্রিত সিমেন্ট প্রস্তুতকারক সংস্থা এসিসি (ACC)-র ওপর চাপানো প্রায় ৪৮২ কোটি টাকার বিশাল খনন জরিমানা (Mining Penalty) খারিজ করে দিল কর্ণাটক হাইকোর্ট। আদালতের এই ঐতিহাসিক রায়ে এক ধাক্কায় আদানি গ্রুপের ওই সংস্থার ওপর থেকে শত শত কোটি টাকার আর্থিক বোঝা নেমে গেল।

আইনি লড়াইয়ের পর কর্ণাটক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায়দান করে। এর আগে সরকারের পক্ষ থেকে ওই খনন সংক্রান্ত মামলায় এসিসি-র বিরুদ্ধে বিপুল অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছিল। কিন্তু আদালতের দীর্ঘ শুনানির পর সেই নির্দেশ বাতিল করা হয়। ব্যবসায়িক মহলের মতে, এই রায়ের ফলে আদানি গোষ্ঠীর সিমেন্ট ব্যবসার ক্ষেত্রে বড় স্বস্তি মিলল এবং আইনি জট কেটে যাওয়ার পথ সুগম হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *