টাকা ছাড়াই গুগল ফটোসের স্টোরেজ খালি করার ৫ উপায়, জেনেনিন কী কী?

গুগল ফটোসে একের পর এক ছবি ও ভিডিও জমতে জমতে কখন যে ফোনের ফ্রি স্টোরেজ শেষ হয়ে যায়, তা অনেকেই টের পান না। সমস্যা আরও জটিল হয় কারণ গুগলের বিনামূল্যের ১৫ জিবি স্টোরেজ শুধু ফটোসের জন্যই নয়, বরং জি-মেইল এবং গুগল ড্রাইভের সঙ্গেও ভাগ করা থাকে। ফলে জায়গা ফুরিয়ে গেলে নতুন ছবি বা গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ নিতে গিয়ে বড় রকমের বিপাকে পড়তে হয়। তবে এর জন্য সঙ্গে সঙ্গেই কোনো অতিরিক্ত টাকা খরচ করে বাড়তি স্টোরেজ কেনার প্রয়োজন নেই। একটু গুছিয়ে কিছু অপ্রয়োজনীয় ফাইল সরালেই খুব সহজে অনেকটা জায়গা উদ্ধার করা সম্ভব।

৫টি সহজ কৌশলে খালি করুন গুগল স্টোরেজ:

  • ১. স্ক্রিনশট ও ঝাপসা ছবি ডিলিট করুন: ফোনের গ্যালারিতে থাকা প্রতিটি ছবিই যে মূল্যবান, এমনটা নয়। পুরনো স্ক্রিনশট, ঝাপসা ছবি বা একই ছবির একাধিক কপি অযথাই মেমোরি দখল করে রাখে। ফটোসের ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে গিয়ে এই অপ্রয়োজনীয় ফাইলগুলি চিহ্নিত করে ঝটপট মুছে ফেলুন।

  • ২. বড় সাইজের ভিডিও আগে খুঁজুন: স্টোরেজ দ্রুত শেষ হওয়ার নেপথ্যে বড় আকারের ভিডিওগুলির ভূমিকা সবচেয়ে বেশি। বিশেষ করে ফোর-কে (4K) রেজোলিউশনের ভিডিও সামান্য কলো হলেও গ্যালারির বিরাট অংশ দখল করে নেয়। তাই ছোট ছবি মুছে সময় নষ্ট না করে প্রথমে ‘লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস’ বিভাগে গিয়ে ভারী ফাইলগুলি চিরতরে মুছে দিন।

  • ৩. ট্রাস (Trash) পরিষ্কার করতে ভুলবেন না: অনেকেই ছবি ডিলিট করার পরেই ভাবেন জায়গা খালি হয়ে গেছে। কিন্তু মুছে ফেলা ছবিগুলি প্রথমে ট্রাসে জমা হয় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে সংরক্ষিত থাকে। তাই গুগল ফটোসের লাইব্রেরি থেকে ‘ট্রাস’ অপশনে গিয়ে ফাইলগুলি পার্মানেন্টলি ডিলিট করুন।

  • ৪. জি-মেইল ও গুগল ড্রাইভে নজর দিন: শুধু ফটোস সাফ করলেই হবে না; ১৫ জিবি স্টোরেজ জি-মেইল ও ড্রাইভের সঙ্গেও যুক্ত। তাই মেইলে থাকা বড় অ্যাটাচমেন্ট বা ড্রাইভে জমে থাকা পুরনো ও অপ্রয়োজনীয় ফাইলগুলি ডিলিট করুন এবং সেখানকার ট্রাস ফোল্ডারও পরিষ্কার করুন।

  • ৫. অপ্রয়োজনীয় ফোল্ডারের অটো-ব্যাকআপ বন্ধ করুন: হোয়াটসঅ্যাপ, ডাউনলোডস বা বিভিন্ন থার্ড-পার্টি অ্যাপের ফোল্ডারে থাকা ছবি ও ভিডিও অনেক সময়েই অজান্তে ক্লাউডে ব্যাকআপ হতে থাকে। গুগল ফটোসের সেটিংস থেকে ‘ম্যানেজ ডিভাইস ফোল্ডারস’ অপশনে গিয়ে অপ্রয়োজনীয় ফোল্ডারগুলির অটো-ব্যাকআপ চিরতরে বন্ধ করে দিন।

গুগল ফটোসের স্টোরেজ একবার খালি করলেই যে চিরকালের মতো ঝামেলা চুকে গেল, এমনটা নয়। ফোনে প্রতিদিন নতুন স্ক্রিনশট ও মিডিয়া ফাইল জমতে থাকে। তাই মাসে অন্তত একবার স্টোরেজ চেক করে অপ্রয়োজনীয় ফাইলগুলি সরিয়ে ফেলা অভ্যাসে পরিণত করুন। তাহলে অতিরিক্ত টাকা খরচ না করেই বিনামূল্যে পাওয়া ১৫ জিবি জায়গা আরও অনেক বেশি কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *