পায়ে ঘন ঘন ঝিন ধরা বা জ্বালা ভাব হচ্ছে? বড় বিপদের সংকেত! অবহেলা করলেই পস্তাবেন

পায়ের পাতায় ঝিন ধরার অভিজ্ঞতা কমবেশি প্রায় সকলেরই রয়েছে। অনেক সময় মনে হয় যেন কেউ শিরা টেনে ধরছে কিংবা পায়ের আঙুল বেঁকে যাচ্ছে। এরপর মাসাজ করে, আঙুল টেনে ধরে বা পায়ে জল ঢেলে কোনোমতে তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। তবে শুধু ঝিন ধরাই নয়, এর পাশাপাশি বহু মানুষই পায়ের পাতায় তীব্র জ্বালা ভাব কিংবা পা অসাড় হয়ে যাওয়ার মতো অস্বস্তিকর অনুভূতি অনুভব করেন। চিকিৎসকদের মতে, এই বিশেষ তিন ধরনের অনুভূতি যদি আপনার শরীরে ঘন ঘন হতে শুরু করে, তবে আর দেরি না করে এখনই সতর্ক হওয়ার সময় এসেছে। বিশিষ্ট নিউরোলজিস্ট সুধীর কুমারের মতে, এই লক্ষণগুলি এক ভয়ংকর রোগের পূর্বসংকেত হতে পারে।

ডায়াবেটিসের পদধ্বনি
নিউরোলজিস্ট সুধীর কুমারের ব্যাখ্যা অনুযায়ী, পায়ের পাতায় যদি প্রায়ই এই ধরনের অস্বস্তি বা অনুভূতির পুনরাবৃত্তি ঘটে, তবে তা হতে পারে সুপ্ত ডায়াবেটিসের স্পষ্ট লক্ষণ। এর সহজ অর্থ হলো, ওই ব্যক্তির রক্তে শর্করার মাত্রা বাড়তে শুরু করেছে এবং শরীরে দানা বাঁধছে ডায়াবেটিস। তাই রোগটি চরম আকার ধারণ করার আগেই প্রাথমিক পর্যায়ে সাবধান হওয়া অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, ডায়াবেটিস নিজে তো বটেই, পাশাপাশি হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো একাধিক প্রাণঘাতী রোগের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে ভারতের মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মানুষ প্রি-ডায়াবেটিক বা ডায়াবেটিসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন, যা চিকিৎসকদের মতে এক চরম উদ্বেগের বিষয়।

প্রতিরোধের উপায় কী?
বিশেষজ্ঞদের পরামর্শ, ডায়াবেটিসের ভয়াবহতা থেকে শরীরকে সুরক্ষিত রাখতে হলে সবার আগে সমস্ত ধরনের মিষ্টি জাতীয় খাবার বর্জন করতে হবে। পাশাপাশি, আপনি যদি প্রি-ডায়াবেটিক স্তরে থাকেন, তবে অবিলম্বে দৈনন্দিন খাদ্যতালিকা থেকে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের পরিমাণ কমিয়ে আনতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *