ঘুমের মধ্যে কেন শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে, এর পিছনের কারণ জেনেনিন

সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাত পর্যন্ত সবারই কাটে নানা ব্যস্ততায়। দিনশেষে ক্লান্ত হয়ে বাসায় ফিরে শরীর চায় একটু বিশ্রাম। দেখা যায়, একটু বিশ্রাম নিতে অনেকেই খানিক ঘুমিয়ে নেন। এই অল্প সময়টুকুতে অনেকেই ঘুমের মধ্যে ঝাঁকুনি অনুভব করেন।

অর্থাৎ আপনি যখন বেশ গভীর ঘুমে আচ্ছন্ন হঠাৎ তখনই বৈদুত্যিক শকের মতো ঝাঁকুনি দিয়ে ওঠে শরীর। এই সমস্যা অনেকের মধ্যেই দেখা যায়। শুধু ঝাঁকুনি নয়, অনেকের আবার মনে হয় যে শূন্যে কিংবা খাট থেকে পড়ে যাচ্ছেন। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, কেন এমন হয়?

চিকিৎসকরা মনে করেন, প্রায় ৭০ শতাংশ মানুষ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন। তাদের মধ্যে প্রায় ১০ শতাংশ মানুষ প্রতিদিন ঘুমের মধ্যে এই ধরনের সমস্যায় ভোগেন।

ঘুমের মধ্যে এই হঠাৎ চমকে বা ঝাঁকুনি দিয়ে ওঠাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে হিপনিক জার্ক। এর আরো একটি নাম আছে। একে মায়োক্লোনিক জার্ক বা স্লিপ সুইচও বলা হয়ে থাকে।

আরো পড়ুন: আর বেঁচে থাকতে ইচ্ছে করে না? জানুন করণীয়

মূলত তন্দ্রাচ্ছন্ন অবস্থায় হিপনিক জার্ক ঘটে থাকে। মানুষ যখন সবে ঘুমাতে শুরু করেন, অর্থাৎ ঘুমের ঘোর তৈরি হয় যখন সেই সময় স্বপ্ন দেখা শুরু করেন। কিন্তু মস্তিষ্কে থাকা সেরিব্রাম কর্টেক্স সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারে না। মস্তিষ্কের সঙ্গে নিউরোট্রান্সমিটার এর অস্থিতিশীল অবস্থার কারণে হিপনিক জার্ক হয়ে থাকে।

এছাড়াও বিভিন্ন কারণে এমন হয়ে থাকে। চলুন জেনে নেয়া যাক সেই কারণগুলো-

** অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে।

** ক্যাফিন বা নিকোটিন সমৃদ্ধ চা, কফি বেশি খেলে।

** ম্যাগনেশিয়াম, আয়রনের মতো প্রয়োজনীয় কিছু উপাদানের শরীরে ঘাটতি থাকলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *