বেকারদের জন্য বাম্পার উপহার! দ্বিগুণ টাকা নিয়ে এল ‘যুবশক্তি ভরসা কার্ড’, কবে শুরু হচ্ছে আবেদন?

রাজ্যের বেকার যুবকদের জন্য বড় ঘোষণা করল বিজেপি সরকার। ক্ষমতায় আসার পরই বেকারদের কর্মসংস্থান ও আর্থিক সহায়তার কথা মাথায় রেখে চালু করা হয়েছে ‘যুবশক্তি ভরসা কার্ড’ প্রকল্প। পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলেও ‘যুবসাথী’ প্রকল্পের মাধ্যমে বেকার ভাতা দেওয়া হতো, তবে সে সময় টাকার পরিমাণ ছিল মাসে দেড় হাজার টাকা। নতুন এই প্রকল্পে সেই অনুদান বাড়িয়ে সরাসরি দ্বিগুণ অর্থাৎ ৩ হাজার টাকা করার ঘোষণা করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, আগামী অক্টোবর থেকে এই বেকার ভাতার টাকা মিলতে শুরু করবে। সেই অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ভাতার পরিমাণেও তারতম্য রাখা হয়েছে। স্নাতক পাশ বেকার যুবকেরা পাবেন ৩ হাজার টাকা এবং মাধ্যমিক পাশ প্রার্থীরা পাবেন ২ হাজার টাকা করে। সরকারি সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসেই এই প্রকল্পের জন্য অফলাইন ও অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে।

আবেদনের প্রয়োজনীয় শর্ত ও যোগ্যতা:

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

কর্মসংস্থান: আবেদনকারী যুবক-যুবতীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে।

পারিবারিক আয়: পরিবারের বার্ষিক বা মাসিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।

অন্যান্য: যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই অন্য কোনো সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরাই একমাত্র এই প্রকল্পের আওতাভুক্ত হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন।

প্রয়োজনীয় নথিপত্র:
অনলাইন বা অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন করার জন্য বেশ কিছু জরুরি ডকুমেন্টস সঙ্গে রাখা বাধ্যতামূলক। প্রয়োজনীয় নথির তালিকাটি হলো:

আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি

ভোটার কার্ড

[Aadhaar Redacted] (পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে)

জন্ম শংসাপত্র (Birth Certificate)

মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড

ব্যাংক অ্যাকাউন্টের বিবরণী (Passbook বা Cancelled Cheque)

শিক্ষাগত যোগ্যতার সমস্ত শংসাপত্র

খুব শীঘ্রই রাজ্য সরকারের পক্ষ থেকে ডেডিকেটেড ‘যুবশক্তি পোর্টাল’ চালু করা হবে, যেখানে প্রার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিগুলির সঠিক যাচাইকরণ সম্পন্ন করে এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *