খুশখুশে কাশি, শ্বাসকষ্ট আর গলা ব্যাথা? বাঁচাতে পারে তেজপাতা! জানতে পড়ুন

কাশি সর্দি সারিয়ে তোলার ক্ষেত্রে তেজপাতার ঘরোয়া গুনাগুন সকলেই জানেন। তবে বেশিরভাগই গরম চা বা খাবারে তেজপাতা দিয়ে খান। তাতে ফল হয় খুব ধীরে। দ্রুত কাশি কমাতে চাইলে সরাসরি তেজপাতার ধোঁয়া আপনাকে দ্রুত নিরাময় এনে দিতে পারে। তবে এই টোটকার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন।
তেজপাতা এমন একটি ভেষজ যা খুব সহজেই পরিষ্কার করে রেস্পিরেটরি সিস্টেমকে। সর্দি-কাশিকে দ্রুতই সারিয়ে তুলতে পারে এই তেজপাতা। তবে যদি কেউ সরাসরি তেজপাতার ধোঁয়া খেতে না পারেন, তাহলে সেক্ষেত্রেও উপায় রয়েছে। ৪ থেকে ৫টি তেজপাতাকে জলে ফুটিয়ে অল্প ঠাণ্ডা করে খান। কিংবা তেজপাতা ফোটানো জল কাপড়ে ভিজিয়ে সেঁক দিন বুকে। আরাম পাবেন।
কীভাবে বানাবেন তেজপাতার বিড়ি?
দুটি তেজপাতাকে নিয়ে একটিকে অপরের উপর রাখুন, এরপর দুটি তেজপাতাকে একসঙ্গে মুড়িয়ে সরু বিড়ির মতো আকার দিন। তারপর তেজপাতার এই রোলটিকে একটা সুতো দিয়ে বাঁধুন। আপনার বিড়ি তৈরি। এবার তেজপাতার বিড়িটিকে জ্বালিয়ে আগুনটা নিভিয়ে দিন। তারপর বিড়ির মতো করে টানুন। তবে যারা ধূমপায়ী নন, তাদের এই বিড়ি টানার সময় খুব সাবধানে আস্তে আস্তে টানতে হবে, নইলে গলায় ধোঁয়া আটকে বিষম খেতে পারেন।