RBI: অ্যাক্সিস ব্যাঙ্ক ও মনপ্পুরমের গ্রাহকদের জন্য খবর! বড় নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) বৃহস্পতিবার অ্যাক্সিস ব্যাঙ্ক, মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড ও আনন্দ রথী গ্লোবাল ফাইন্যান্স লিমিটেডের উপর জরিমানা করেছে। অ্যাক্সিস ব্যাঙ্ককে 90.92 লাখ টাকা, মনপ্পুরম ফাইন্যান্সকে 42.78 লাখ টাকা এবং আনন্দ রথী গ্লোবাল ফাইন্যান্সকে 20 লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অ্যাক্সিস ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা
আরবিআই-এর তরফে জানানো হয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া KYC ডিরেকশন 2016’, ‘কারেন্ট অ্যাকাউন্ট খোলা ও পরিচালনার ক্ষেত্রে কোড অফ কন্ডাক্ট’, রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে গাইডলাইন না মেনে চলার কারণে এই জরিমানা করা হয়েছে।
মনপ্পুরম ফাইন্যান্সের বিরুদ্ধে ব্যবস্থা
মনপ্পুরম ফাইন্যান্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ‘নন- ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি- সিস্টেমিকলি ইমপোর্ট্যান্ট নন-ডিপোজিট টেকিং কোম্পানিজ (রিজার্ভ ব্যাঙ্ক) নির্দেশিকা, 2016’-এর কয়েকটি নিয়ম না মেনে চলার কারণে।
আনন্দ রথী গ্লোবাল ফাইন্যান্সের বিরুদ্ধে ব্যবস্থা
আনন্দ রথী গ্লোবাল ফাইন্যান্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ‘KYC- 2016 এর নির্দিষ্ট নিয়মগুলো না মেনে চলার কারণে।
গ্রাহকদের জন্য কোনো প্রভাব নেই
আরবিআই-এর তরফে জানানো হয়েছে, এই জরিমানার ফলে গ্রাহকদের কোনো প্রভাব পড়বে না।