প্রকাশ্যেই হৃত্বিকের ঠোঁটে চুমু রেখার, ফ্রেমবন্দি লিপলকের ছবি! সমালোচনার শিকার অভিনেত্রী

বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখার ব্যক্তিগত জীবন বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। পরকীয়া সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠতার জল্পনা, রেখার কর্মজীবনে এমন ঘটনা নতুন কিছু নয়। তবে একবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ২০ বছরের ছোট অভিনেতা হৃত্বিক রোশনকে চুমু খেয়ে তিনি এমন কাণ্ড ঘটিয়েছিলেন যা উপস্থিত সকলকে বিস্মিত করে তুলেছিল।
ঘটনাটি ঘটেছিল যখন হৃত্বিক রোশনের কেরিয়ার সবে শুরু হয়েছে। ‘কই মিল গ্যায়া’ ছবিতে রেখা তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এই অনুষ্ঠানের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে রেখা হঠাৎই সকলের সামনে হৃত্বিকের ঠোঁটে চুমু খাচ্ছেন। এই লিপলকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই রেখা তীব্র সমালোচিত হতে শুরু করেন। একইসাথে হৃত্বিক রোশনকেও নিয়ে নানা গুজব ও জল্পনা শুরু হয়ে যায়। অনেকেই প্রশ্ন তোলেন, ২০ বছরের ছোট একজন অভিনেতার সঙ্গে এমন ব্যবহার কেন?
যদিও ছবিটি দেখে মনে হয়েছিল রেখা একপ্রকার জোর করেই হৃত্বিককে চুমু খেয়েছিলেন। সেই মুহূর্তে হৃত্বিক রোশন এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। সেই সময়ে সোশ্যাল মিডিয়ার এত দাপট ছিল না, যার ফলে অভিনেতার মন্তব্য বা যুক্তি দর্শকদের কাছে সেভাবে পৌঁছায়নি। রেখা ও হৃত্বিক ‘কই মিল গ্যায়া’ ছবিতে মা-ছেলের চরিত্রে অভিনয় করার কারণে এই ছবিটি একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের কাছে বেশ খারাপ লেগেছিল।