‘Indian Idol’-এ শ্রেয়ার গলায় দিওয়ানি মস্তানি শুনে কেঁদে ফেললেন বিশাল দাদলানি

বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল সম্প্রতি পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তামিল ছবি ‘ইরাভিন নিজহাল’-এর ‘মায়াভা চায়াভা’ গানের জন্য তিনি এই পুরস্কার পান।

সম্প্রতি ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাজিরাও মস্তানি সিনেমার জনপ্রিয় গান ‘দিওয়ানি মস্তানি’ গেয়ে শ্রেয়া ঘোষাল মুগ্ধ করেছিলেন সবাইকে। বিশেষ করে, সুরকার বিশাল দাদলানি শ্রেয়ার সুরে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, তার চোখে জল এসে গিয়েছিল।

শ্রেয়ার গলায় গান শুনে নেটিজেনরাও মুগ্ধ হয়েছিলেন। একজন লিখেছেন, “মা সরস্বতী তুমি।” আরেকজন লিখেছেন, “অনেক বছর পর ইন্ডিয়ান আইডলের সেই হারিয়ে যাওয়া মজা আবার ফিরে পেয়েছি।”

২০১৫ সালে মুক্তি পেয়েছিল বাজিরাও মস্তানি। সঞ্জয় লীলা বনশালির পরিচালনায় এই ছবিটি সুপারহিট হয়েছিল। ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন।

২০০৩ সালে দেবদাস ছবির ‘বৈরি পিয়া’ গানের জন্য প্রথমবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এরপর পহেলি ছবির ‘ধীরে জ্বলনা’ গানের জন্য ও জব উই মেট ছবির ‘ইয়ে ইশক হায়ে’ গানের জন্য পান দ্বিতীয় ও তৃতীয় জাতীয় পুরস্কার। এরপর ২০১০ সালেও পান জাতীয় পুরস্কার, তবে একটি নয় দুটি গানের জন্য। মরাঠি ছবি জোগভা’র গান ‘জিভ ডাংলা’ ও বাংলা ছবি অন্তহীন’-এর ‘ফেরারি মন’ গানের জন্য জাতীয় পুরস্কার জিতে নেন গায়িকা।

বর্তমানে ইন্ডিয়ান আইডল সিজন ১৪ প্রতি শনি এবং রবিবার রাত ৮টায় সম্প্রচারিত হচ্ছে। সংগীতপ্রেমীদের কাছেও এই অনুষ্ঠানটি খুব জনপ্রিয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *