বোল্ড পোশাক পড়ার কারণে পুলিশের হাতে গ্রেফতার উরফি জাভেদ?

পুলিশের হাতে গ্রেফতার উরফি জাভেদ? বিতর্কিত মডেল তথা রিয়্যালিটি শো খ্যাত উরফির একটি ভিডিও সদ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার সকালে প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, আন্ধেরি লোখান্ডওয়ালা স্টারবাকস থেকে বেরোচ্ছেন উরফি। তখনই তার সঙ্গে কথা বলতে আসেন দু’জন মহিলা পুলিশ আধিকারিক।
ভিডিওয় দেখা গিয়েছে, উরফির সঙ্গে কথা বলছেন দুই মহিলা পুলিশ আধিকারিক। এক জন উরফিকে জিজ্ঞাসা করেন, ‘এত ছোট পোশাক পরে রাস্তায় কে ঘোরে?’ উরফি পালটা বলেছেন, আমি কেমন পোশাক পরব আমার ইচ্ছে। উরফিকে তাদের সঙ্গে থানায় যেতে বলতেও দেখা যায় এক পুলিশ আধিকারিককে। খানিক ক্ষণ বাগবিতণ্ডা চলার পর পুলিশের গাড়িতে তোলা হয় উরফিকে। এখান থেকে উরফিকে গ্রেফতারির জল্পনার সূত্রপাত। আদৌ সত্যি কি গ্রেফতার হয়েছেন উরফি? সে বিষয় এখনো কিছু জানা যায়নি।

পুলিশের গাড়ির কাছে এক জন পুরুষ পুলিশ আধিকারিক থাকলেও তাকে উরফির কাছে যেতে দেখা যায়নি। ‘ভাইরাল ভায়ানি’ নামের এক পাপারাৎজ্জির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওর সত্যতা যাচাই করেই এখনো কোন সংবাদ প্রকাশ করেনি ভারতীয় গণমাধ্যম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *