নুসরাতের হাতে ব্লেডের কাটা দাগ কিসের? ছবি পোস্ট করতেই চিন্তায় ঘুম উড়ে গেল উদ্বিগ্ন ভক্তদের

দুর্গাপূজা শেষ হতেই স্বামী যশ দাশগুপ্তকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গেছেন নুসরাত জাহান। সেখান থেকেই একের পর এক ছবি দিয়ে নেটপাড়ার ঘুম ওড়াচ্ছেন সাংসদ-অভিনেত্রী। তবে এবার তার ছবি দেখে সত্যিই চিন্তায় ঘুম উড়ে গেল উদ্বিগ্ন ভক্তদের। নায়িকার বোল্ড ছবিতে তাদের নজর কেড়েছে হাতের একাধিক কাটা দাগ।
হাতে এত কাটা দাগ দেখেই নেটপাড়ার প্রশ্ন, ‘এগুলো কি ব্লেড দিয়ে কাটার দাগ?’ কারও বা আবার কৌতূহল, ‘কেন হাত কেটেছিলেন?’ কেউ কেউ আবার নিজের মতো করে উত্তর খুঁজে নিয়ে কমেন্ট বক্সে লিখলেন, ‘প্রেমে ছ্যাঁকা খাওয়ার পরই কি হাত কেটেছিলেন?’

যদিও এ প্রসঙ্গে নিরুত্তর থেকেছেন নুসরাত। তবে তর্ক-বিতর্ক যতই থাক, অভিনেত্রী সবসময়ে পজিটিভ। একাধিকবার একাধিক কারণে বিতর্কের শিরোনামে থাকলেও নিন্দুকের কথায় কান দিতে নারাজ তিনি। নিজের শর্তে চলতেই পছন্দ করেন বরাবর।

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

সারা বছর কাজের ব্যস্ততা থাকে নুসরাত জাহানের। অভিনয়ের পাশাপাশি টলিউড নায়িকাকে সাংসদ হিসেবেও নানা দায়িত্ব পালন করতে হয়। এর ফাকে সময় পেলে উড়াল দেন বিভিন্ন দেশে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *