তুলতুলে ও ফুলকো রুটি বানাতে মাথায় রাখুন এসব বিষয়

ভাত এবং রুটি কিন্তু আমাদের দেশের প্রধান খাদ্য হিসেবে গণ্য করা হয়ে থাকে। দুপুরের খাবার হিসেবে বেশিরভাগ মানুষ ভাত গ্রহণ করলেও রাতে কিন্তু অনেকেই রুটি খেতে ভালোবাসেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক মানুষ তথা গৃহিণীরা কিন্তু অভিযোগ করেন রুটি ভালোভাবে ফুলে উঠছে না। যার ফলস্বরূপ অনেকেই আর বাড়িতে বানানো রুটি না খেয়ে দোকানের উপর নির্ভরশীল হয়ে থাকেন।

কেউ কেউ আবার মোটা-শক্ত রুটি দিয়েই কাজ চালিয়ে নেন। চলুন দেখে নেই, কীভাবে বানালো আপনার তৈরি করা রুটিও হবে নরম। আর ফুলবে লুচির মতো। প্রথমেই জানিয়ে রাখি রুটি তৈরি করার বিশেষ কিছু নিয়ম রয়েছে। তাই অবশ্যই রুটি তৈরি করার সময় এই নিয়ম গুলোর প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। নয়তো কখনোই পারফেক্টভাবে রুটি তৈরি করা যাবেনা।

পারফেক্ট রুটি বানানোর কিছু টিপস

১) অবশ্যই রুটি তৈরি করার আটা ভালোভাবে ছেঁকে নিতে ভুলবেন না। যেন এতে কোন রকমের পোকামাকড় বা ময়লা না থাকে সেই দিকে বিশেষ ভাবে নজর দিতে হবে।

২) রুটির আটা মাখার সময় তাতে সামান্য গরম জল ব্যবহার করুন। তারপর সেই জল দিয়ে ভালো করে আটা মাখুন। চাইলে আটার সঙ্গে সামান্য তেলও মেশাতে পারেন। এতে কখনোই আটা কিন্তু শক্ত হয়ে যাবে না এবং রুটি বানানোর সময় সুবিধে হবে।

৩) যদি রুটিকে খুব বেশি সুস্বাদু বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সামান্য দই ব্যবহার করতে পারেন।। শুধুমাত্র দই না রুটি তৈরিতে কিন্তু দুধ ও ব্যবহার করা যায়। তবে প্রতিদিন দুধ বা দই দিয়ে রুটি বানানো সম্ভব নয়। তবে যদি টিফিন হিসেবে রুটি নিয়ে যেতে হয় দূরবর্তী কোন স্থানে তাহলে কিন্তু দুধ বা দই দিয়ে রুটি তৈরি করতে পারেন,এতে রুটি চট করে নষ্ট হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *