ভিডিওর ক্যাপশনে ‘মন ফাগুন’ পার্ট ২, অভিনেত্রী গীতশ্রী রায়ের ক্যাপশন নিয়ে শোরগোল নেটদুনিয়ায়

একসময় স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়াল ছিল মন ফাগুন। এই ধারাবাহিকটি এক বছরের মাথায় এসে বন্ধ হয়ে যায়। শুরু থেকেই অবশ্য শন ব্যানার্জী এবং সৃজলা গুহের জুটিটা দর্শকরা বেশ পছন্দ করছিলেন। যে কারণে ধারাবাহিকের টিআরপিও ভাল ছিল। মন ফাগুন সিরিয়ালটি বন্ধ হয়েছে বেশ কয়েক মাস আগে।

মন ফাগুন সিরিয়ালটি শেষ হওয়ার সময় অবশ্য এর দ্বিতীয় সিজন আসার আভাস দিয়েছিল। তাই দর্শকরা আজও এই সিরিয়ালের পার্ট টু দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন। তবে শেষমেষ এই সম্পর্কে বিরাট আপডেট দিলেন গীতশ্রী রায়। এই সিরিয়ালে রুশার চরিত্রে অভিনয় করেছিলেন গীতশ্রী। ইউটিউবে গীতশ্রীর নিজস্ব একটি চ্যানেল রয়েছে।

সাম্প্রতিক একটি ভ্লগে তার সঙ্গে সৃজলারও দেখা মিলেছে। তারা দুজনে একসঙ্গে বেরিয়েছিলেন। এই বেড়ানোর মুহূর্তে নানা দৃশ্য তারা ক্যামেরাবন্দী করেন এবং সেটাই একটা ভিডিও মারফত আপলোড করেন। এই ভিডিওর ক্যাপশনে ‘মন ফাগুন পার্ট টু’ লিখে দিয়েছেন গীতশ্রী নিজেই। এই নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। এমনিতেই মন ফাগুন আবার টেলিভিশনের পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

শন এবং সৃজলাকে নিয়ে আরেকটি নতুন সিরিয়াল দেখার ইচ্ছে বহুদিন ধরেই মনে মনে পোষণ করছেন ভক্তরা। পিহু-রাজের ভক্তরা সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই এই দাবি তোলেন। শন আপাতত তার নতুন ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত। গীতশ্রীও ক্যামেরার পর্দা থেকে দূরেই দিন কাটাচ্ছেন এখন। ভবিষ্যতে তাদের নিয়ে সত্যি সত্যিই মন ফাগুনের দ্বিতীয় পার্ট আসবে কিনা সেটাই এখন দেখার।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *