দিন দিন জনপ্রিয়তা বাড়ছে মিঠাইয়ের, বিদেশেও রমরমিয়ে চলছে জনপ্রিয় এই সিরিয়ালটি

প্রতিদিন মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা এত বেড়েছে যে চ্যানেল এই ধারাবাহিকটি বন্ধ করতে পারছে না। মিঠাইয়ের জনপ্রিয়তা শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, বিদেশেও ছড়িয়েছে।মিঠাই ধারাবাহিকটির গল্প এতটাই সুন্দর যে এর আগে বাংলার বাইরে গোটা দেশে ছড়িয়ে পড়েছে ধারাবাহিকটি। শুধু বাংলা নয় হিন্দি, তেলেগু, তামিল, ওড়িশার কোথাও ডাবিং কোথাও আবার রিমেক হচ্ছে মিঠাইয়ের।

মিঠাইয়ের মুকুটে সম্প্রতি নতুন একটি পালক জুড়ে গেল। ধারাবাহিকটি বর্তমানে আফ্রিকাতেও সম্প্রচারিত হচ্ছে। আসলে দেশ, কাল, স্থান, পাত্রের ভেদাভেদ ভুলে প্রায় সব দেশের দর্শকরা দেশি-বিদেশি কনটেন্ট দেখতে পছন্দ করেন। আফ্রিকান ভাষায় সেখানে সম্প্রচারিত হচ্ছে মিঠাই। ভারতে ব্যাপক সাফল্য লাভের পর মিঠাই এখন বিদেশেও রমরমিয়ে চলছে।

সম্প্রতি এক মিঠাই ভক্ত সোশ্যাল মিডিয়াতে এই সুখবর শেয়ার করেছিলেন। এই খবরটা নিঃসন্দেহে মিঠাই ভক্তদের জন্য অনেক বড় একটা সুখবর। একসময় টানা ৫৪ বার বেঙ্গল টপার হয়েছিল মিঠাই। বাংলাতে তার সেই গৌরবের দিন অনেকটাই ফিকে হয়ে এসেছে বটে কিন্তু মিঠাই ধারাবাহিকটি ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়িয়েছে।

মিঠাই সিরিয়ালটির প্রতি দর্শকদের ভালবাসা বেড়েছে। দু’বছর পরেও এত সাফল্য হালফিলের কোনও সিরিয়ালের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। বেশিরভাগ সিরিয়াল যেখানে মাত্র কয়েক মাসের মাথায় শেষ হয়ে যাচ্ছে সেখানে মিঠাই শুধু তার গল্প এবং সিধাই জুটির উপর ভর দিয়ে তরতর করে এগিয়ে যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *