হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অম্বরীশ ভট্টাচার্য, অভিনেতাকে নিয়ে চিন্তায় গোটা টলিউড সহ ভক্তরাও

বিগত প্রায় এক দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। একাধিক জনপ্রিয় সিরিয়ালেও অভিনয় করেছেন। তিনি হলেন অম্বরীশ ভট্টাচার্য। তার উল্লেখযোগ্য সিরিয়াল গুলি ‘রাজা গজা’ থেকে শুরু করে ‘খড়কুটো’, আর বর্তমানে ‘বালি ঝড়’ এবং ‘গুড্ডি’। তবে বিগত কয়েকদিন ধরে শুটিং বন্ধ রেখেছেন অম্বরীশ। শোনা যাচ্ছে তিনি নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণেই শুটিং সেটে তিনি আসতে পারছেন না।

অসুস্থ অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন গোটা টলিউড এবং তার ভক্তরা। আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন অভিনেতা। ডাক্তার এখন পুরোপুরি তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। অম্বরীশের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে রয়েছেন তার ভক্তরা। সিনেমা হোক কিংবা সিরিয়াল, অম্বরীশ ভট্টাচার্য খুব বেছে বেছেই কাজ নেন।

কিছুদিন আগেই দেবের ‘প্রজাপতি’ এবং প্রসেনজিৎ-শ্রাবন্তীর ‘কাবেরী অন্তর্ধান রহস্য’ সিনেমাতেও তাকে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। অম্বরীশ ভট্টাচার্য প্রথমে ‘রাজা গজা’ সিরিয়ালের মাধ্যমে টেলিভিশনের পর্দায় পা রেখেছিলেন। এরপর থেকে শুরু হয় অভিনয় জগতে তার জয়যাত্রা।

তিনি মুম্বাইতেও অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছেন। বরাবর পার্শ্বচরিত্রেই অভিনয় করেছেন অম্বরীশ। কিন্তু কখনও কখনও তার অভিনীত চরিত্রগুলো প্রধান চরিত্রদেরও ছাপিয়ে গিয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে আবার সেটে ফিরে আসুন এমনটাই চাইছেন দর্শকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *