“মন্দিরে পুরোহিতরা ধর্ষণ করে!”-নেহা বোরার বিস্ফোরক মন্তব্যে তোলপাড় দেশ, দেখুন ভিডিও

সিজেপি-র বিক্ষোভ এবং রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র সময় প্রচারের আলোয় আসা AISA-র প্রবীণ নেত্রী নেহা বোরা ফের একবার তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি তাঁর একটি বিতর্কিত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে সরাসরি মন্দিরের পুরোহিত ও ব্রাহ্মণদের নিশানা করে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করতে শোনা গেছে। এই ঘটনায় হিন্দুধর্ম ও ধর্মীয় ঐতিহ্যকে অবমাননা করার অভিযোগ তুলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। সেইসঙ্গে সরাসরি নিশানা করা হয়েছে কংগ্রেস ও রাহুল গান্ধীকে।
প্রদীপ ভান্ডারির শেয়ার করা ভিডিও ও বিজেপির তোপ
বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি সোশ্যাল মিডিয়ায় নেহা বোরার ওই ভিডিও ক্লিপটি পোস্ট করেছেন। ভিডিওতে নেহাকে বলতে শোনা যায়— ‘মন্দিরে পুরোহিতরা ধর্ষণ করে।’ এই বক্তব্যের তীব্র নিন্দা করে প্রদীপ ভান্ডারি অভিযোগ করেন যে, নেহা বোরা হিন্দুদের প্রতি তাঁর সুপ্ত ঘৃণা উগরে দিয়েছেন।
ভান্ডারি এই ঘটনার সঙ্গে রাহুল গান্ধীর অতীতের একটি মন্তব্যের সংযোগ টেনে দাবি করেন, কংগ্রেস দীর্ঘকাল ধরেই হিন্দু-বিরোধী ও ভোটব্যাঙ্কের রাজনীতি করে আসছে। তাঁর মতে, এই ধরনের মানসিকতা দেশের অখণ্ডতা ও ঐক্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক।
গৌরব ভাটিয়ার কড়া সমালোচনা
বিজেপির আর এক শীর্ষ নেতা গৌরব ভাটিয়াও নেহা বোরার বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি দাবি করেন, বাংলাদেশ পরিস্থিতির থেকে অনুপ্রেরণা নিয়েই ভারতে এই ধরনের উস্কানিমূলক মানসিকতা ছড়ানো হচ্ছে। গৌরব ভাটিয়ার প্রশ্ন, “পুরোহিতরা সমাজের সেবা ও তরুণী শিক্ষায় অবদান রাখেন। নেহার যদি এতই সাহস থাকে, তবে তিনি কি মাদ্রাসা বা আলেমদের নিয়ে একই ধরনের মন্তব্য করার সাহস দেখাবেন?” তাঁর অভিযোগ, এই ধরনের একপেশে ও পক্ষপাতমূলক মন্তব্য সমাজকে বিভক্ত করার চক্রান্ত।
Neha Bora poster girl of Rahul Gandhi displays her Hindu hate!
Says-“Pujaris rape in temple”
She is inspired from Rahul Gandhi who earlier had said “Mandiro main ladkiyon ke sath ched chad hoti hai”.
Congress Hates Hindus, loves vote bank!
Congress Soch is a threat to India’s unity!
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) November 3, 2026
আপত্তি জানিয়েছে সমাজবাদী পার্টিও
এদিকে এই ঘটনায় কেবল বিজেপি নয়, আপত্তি জানিয়েছে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দল সমাজবাদী পার্টিও (SP)। এসপি সাংসদ রাজীব রায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, নেহা বোরার এহেন মন্তব্য সম্পূর্ণ অনুচিত। তাঁর মতে, প্রতিটি ধর্ম বা সমাজেই ভালো-মন্দ মানুষ থাকে, তাই একটি গোটা সম্প্রদায় বা ধর্মকে জড়িয়ে ঢালাও মন্তব্য করা অপরাধ। তবে একই সঙ্গে তিনি এও মন্তব্য করেন যে, বিজেপি এই ধরনের বিতর্ক তৈরি করতে ভালোবাসে, তাই তাদের ফাঁদে পা দেওয়া উচিত নয়।
সব মিলিয়ে, এক বিস্ফোরক ভিডিওকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে যে চরম তরজা শুরু হয়েছে, তাতে পারদ চড়ছে দিন দিন।