ভোটার তালিকায় নাম না থাকলেও আইনি ভয় নেই! নতুন করে ফর্ম ৬ নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরাট স্বস্তির ঘোষণা

এসআইআর-এর (SIR) খসড়া ভোটার তালিকায় নাম না থাকা নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি ও আশঙ্কার অবসান ঘটাতে বড় নির্দেশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলে সংশ্লিষ্ট নাগরিকরা কোনো রকম আইনি ঝঞ্ঝাট ছাড়াই নতুন করে ফর্ম ৬ (Form 6) জমা দিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন জানাতে পারবেন।
আগে নাম থাকলেও ফর্ম ৬ জমা দেওয়ায় মিলল ছাড়পত্র:সাধারণত নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে ফর্ম ৬ ব্যবহৃত হয়। সেই কারণে আগে থেকে ভোটার তালিকায় নাম থাকা কোনো ব্যক্তি যদি ভুলবশত বা অসাবধানতাবশত ফের এই ফর্ম জমা দেন, তবে সেটিকে নিয়ে বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছিল। কমিশন সাফ জানিয়েছে, আগে নাম ছিল কিন্তু খসড়ায় না থাকায় বা অন্য কোনো কারণে নতুন করে ফর্ম ৬ জমা দেওয়াকে কোনোভাবেই ‘মিথ্যা তথ্য পেশ’ হিসেবে গণ্য করা যাবে না।
কঠোর ব্যবস্থা নয়, মিলবে পূর্ণ আইনি সুরক্ষা: জাতীয় নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশিকা— শুধুমাত্র পুরনো ভোটার হওয়া সত্ত্বেও নতুন করে ফর্ম ৬ জমা দেওয়ার অপরাধে বা কারণে কোনো ভোটারের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা যাবে না। ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে এবং কোনো বৈধ নাগরিক যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই কমিশনের এই অভয় ও স্বস্তির বার্তা