ইন্ডিয়া জোটের বৈঠকে মেগা অনুপস্থিতি! কেজরিওয়াল-স্ট্যালিনহীন দিল্লিতে কার কার সঙ্গে গোপন বৈঠক সারবেন মমতা?

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এই পরিস্থিতিতে বুধবার দিল্লিতে বসছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA Alliance)-র মেগা বৈঠক। আর সেই বৈঠকে যোগ দিতে মঙ্গলবারই রাজধানী শহরে পাড়ি দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে হাইভোল্টেজ এই বৈঠকের আগেই বিরোধী শিবিরের অন্দরে তৈরি হয়েছে বড়সড় শূন্যতা। সূত্রের খবর, রবিবারের এই বৈঠকে উপস্থিত থাকছেন না একাধিক হেভিওয়েট বিরোধী নেতা, যা নিঃসন্দেহে বড় ধাক্কা জোটের জন্য।

রাজনৈতিক মহলের খবর অনুযায়ী, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তাঁদের দলগুলি এই বৈঠকে যোগ দিচ্ছে না। পাশাপাশি, রাজ্যসভার নির্বাচন থাকায় সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবেরও এই বৈঠকে উপস্থিত থাকার সম্ভাবনা নেই। এমনকি উদ্ধব ঠাকরে এবং হেমন্ত সোরেনেরও সশরীরে হাজির থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ফলে হেভিওয়েট নেতাদের এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে।

দিল্লি রওনা দেওয়ার আগে মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, নির্বাচন কমিশনের কার্যকলাপে অসন্তোষ প্রকাশ করতেই ইন্ডিয়া জোটের এই বৈঠক ডাকা হয়েছে এবং সেই কারণেই তিনি দিল্লি যাচ্ছেন। তাঁর সঙ্গে বিমানে ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন।

এদিকে, জোটের বৈঠকে বড়রা অনুপস্থিত থাকলেও নেপথ্যে আলাদা সমীকরণের গুঞ্জন শোনা যাচ্ছে। ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, বাংলায় বাম ও কংগ্রেসের সঙ্গে তৃণমূলের স্থানীয় স্তরের দূরত্ব ও বিরোধ দীর্ঘদিনের। রাজ্য রাজনীতিতে ক্ষমতা ধরে রাখতে অতীতে দুই দলকে গুরুত্ব না দিলেও, বর্তমানে জাতীয় স্তরে তাঁদের পাশে পেতে মরিয়া তৃণমূল সুপ্রিমো। তাই দিল্লির মাটিতে পা রেখেই তিনি আলাদাভাবে সোনিয়া গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন বলে জোরালো গুঞ্জন শুরু হয়েছে। সব মিলিয়ে, হেভিওয়েটদের অনুপস্থিতির মাঝেও দিল্লির মাটিতে মমতার এই কূটনৈমিতিক দৌড় এখন জাতীয় রাজনীতির সবচেয়ে বড় চর্চার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *