‘ল্যাণ্ড রোভার গাড়ি, ৫ লক্ষ টাকার ব্যাগ! সাধারণ জীবনযাপনের মিথ্যে মুখোশ খুলতেই রীতির বিরুদ্ধে কোন বিস্ফোরক দাবি তুললেন সৎ বাবা?’

চলতি সপ্তাহে ‘বিগ বস’-এর ঘর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সব জায়গাতেই হট কেক প্রতিযোগী রীতি তিওয়ারি। উইকেন্ডের মেগা এপিসোডে খোদ সলমান খানের কাছে তিরস্কৃত হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে বিতর্ক তুঙ্গে। এর মাঝেই রীতির বিরুদ্ধে চাঞ্চল্যকর সব অভিযোগ নিয়ে সামনে এলেন তাঁর সৎ বাবা একম বাওয়া। রীতি বিগ বসের ঘরে নিজেকে যতই সাধারণ বলে দাবি করুন না কেন, তাঁর বিলাসবহুল জীবনযাত্রা থেকে শুরু করে পারিবারিক অন্দরের নানা কালো দিক প্রকাশ করে দিলেন তিনি।
বিলাসবহুল জীবন বনাম সাধারণ হওয়ার মিথ্যে দাবি: এর আগে বিগ বসের ঘরে রীতি জানিয়েছিলেন যে সাংসদের কন্যা হওয়া সত্ত্বেও তিনি খুব সাধারণ জীবন কাটান এবং মাসে মাত্র ২৫০০০ টাকা হাতখরচ পান। কিন্তু এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে একম বাওয়া ইনস্টাগ্রাম ভিডিওতে প্রকাশ করেছেন যে রীতি ল্যাণ্ড রোভারের মতো মহার্ঘ গাড়িতে চলাফেরা করেন, যার তেল খরচই মাসে প্রায় চার লক্ষ টাকা। শুধু তাই নয়, তাঁর ব্যবহৃত ব্যাগের দাম প্রায় পাঁচ লক্ষ টাকা। মুম্বইয়ে একাধিক ফ্ল্যাট ছাড়াও একটি স্পোর্টস সংস্থা রয়েছে রীতির, যেখানে বড় বড় ক্রিকেটাররা যুক্ত রয়েছেন।
মা ও মেয়ের বিরুদ্ধে অকথ্য অত্যাচারের চাঞ্চল্যকর অভিযোগ: রিতির সৎ বাবার দাবি, রীতির মা রানির সঙ্গে ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত সহবাস এবং পরবর্তীতে তাঁদের বিয়ের পর থেকেই তাঁকে চরম মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে হয়েছে। একমের অভিযোগ, একদিন রাতে এক পারিবারিক অশান্তির জেরে রীতি তাঁর ঘরে চড়াও হন। আলমারির সমস্ত জামাকাপড় টেনেহিঁচড়ে মাটিতে ফেলে দিয়ে তাঁকে কড়া ভাষায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন রীতি। বড়-ছোটর জ্ঞানহীন রীতির এই আসল রূপ আগামী দিনে আরও প্রমাণের সঙ্গে ফাঁস করবেন বলে হুঙ্কার দিয়েছেন একম বাওয়া।