মণিপুরে বড়সড় জঙ্গি খতম! আসাম রাইফেলসের অভিযানে বিপুল অস্ত্রসহ পাকড়াও তিন দুষ্কৃতী!

উত্তর-পূর্ব ভারতের সীমান্ত সুরক্ষায় ফের বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস (Assam Rifles)। মণিপুরের চুরাচাঁদপুরে নিরাপত্তা বাহিনীর গোপন ও নিখুঁত অভিযানে বড়সড় জঙ্গি দমন করা হয়েছে। ইউনাইটেড সোশ্যালিস্ট রেভোলিউশনারি আর্মি (USRA) নামের একটি সক্রিয় জঙ্গি সংগঠনের তিন ক্যডারকে গ্রেফতার করার পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ।

মণিপুরে বড়সড় অস্ত্রভাণ্ডার উদ্ধার: নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, গত ১০ ও ১১ সেপ্টেম্বরের মধ্যে চুরাচাঁদপুর জেলার মুনপি গ্রামের কাছ থেকে এই অভিযান চালানো হয়। ধৃত তিন জঙ্গির নাম—খুয়াল, মানে চিরু এবং থাংলালমুয়ান। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে যে সমস্ত অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, তার মধ্যে রয়েছে ৭.৬২ এমএম এইচকেজি ৩ এবং ৫.৫৬ এমএম-এর একাধিক অ্যাসল্ট রাইফেল, দুটি একে-৪৭ (AK-47) রাইফেল, সাতটি ম্যাগাজিন, প্রায় তিনশো রাউন্ড তাজা গুলি এবং বেশ কয়েকটি ট্যাকটিক্যাল পাউচ। উত্তর-পূর্বের এই রাজ্যে বড় ধরনের নাশকতার ছক ছিল বলেই মনে করছেন গোয়েন্দারা।

অরুণাচলে মাদকসহ আটক মায়ানমারের নাগরিক: অন্যদিকে, মণিপুরের পাশাপাশি অরুণাচল প্রদেশেও বড় সাফল্য পেয়েছে আসাম রাইফেলস। চাংলাং জেলার নামপং এলাকায় অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন অবৈধ মায়ানমার নাগরিককে আটক করা হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত পারের অবৈধ অনুপ্রবেশ রোধ করা, মাদক পাচার চক্র গুঁড়িয়ে দেওয়া এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *