বিপুল সাফল্যের পরেও অস্কারের নমিনেশন হাতছাড়া! আসল কারণ ফাঁস করতেই ভেঙে পড়লেন প্রযোজক!

চলতি বছরের অন্যতম আলোচিত ও বক্স অফিস কাপানো ব্লকবাস্টার ছবি ‘হনুমান অংশ’ (Hanuman Ansh) দর্শকদের কাছ থেকে তুমুল প্রশংসা এবং ভালোবাসা পেলেও অস্কারের দৌড়ে জায়গা করে নিতে পারেনি। ছবির দুর্দান্ত সাফল্য সত্ত্বেও এই বিরাট সুযোগ হাতছাড়া হওয়ার কারণ হিসেবে প্রযোজক নম্রতা সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে সমস্ত সত্য প্রকাশ্যে এনেছেন।

কেন অস্কারে জায়গা পেল না ছবিটি? প্রযোজক নম্রতা সিং জানান, মূলত সঠিক সময়ে ডেডলাইন মিস করে যাওয়ার কারণেই এই সুযোগ ফসকে গেছে। চলতি বছরের গত ৭ সেপ্টেম্বর ছিল অস্কারে ছবি জমা দেওয়ার শেষ দিন। কিন্তু ছোট টিম নিয়ে কাজ করা এবং ছবির আন্তর্জাতিক রিলিজ, তেলুগু ভাষায় ডাবিং ও অন্যান্য ব্যস্ততার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অস্কারের সাবমিশন করার বিষয়টি তাঁদের খেয়াল ছিল না। পরবর্তীতে বহু মানুষের ফোন পাওয়ার পর তাঁরা বুঝতে পারেন যে অস্কারে এন্ট্রি পাঠানোর সময়সীমা পেরিয়ে গিয়েছে।

পরিচালক বিশাল চতুর্বেদী এবং পুরো টিম সেই সময়ে ছবিটির আন্তর্জাতিক মুক্তি ও অন্যান্য প্রমোশন নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে, এই গুরুত্বপূর্ণ বিষয়টি মিস হয়ে যায়। সচেতনতার অভাব এবং অতিরিক্ত কাজের চাপের এই ভুলের কারণে হতাশ হয়েছেন ছবিটির অগণিত ভক্ত ও দর্শক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *