ভবিষ্যতে মানবজাতি কি ধ্বংসের মুখে পড়বে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI-এর চরম বিপদ নিয়ে বিস্ফোরক সতর্কবার্তা প্রাক্তন কর্মীদের!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর দ্রুত উন্নতির যুগে এবার বড়সড় বিপদের ও নিরাপত্তার আশঙ্কার কথা সামনে এল। একদিকে যখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এআই সংস্থা অ্যানথ্রপিক (Anthropic) তাদের ‘ক্লড’ (Claude AI)-এর অপব্যবহার রোধে সুরক্ষা ব্যবস্থা জোরদার করার কথা বলছে, ঠিক তখনই সংস্থার দুই প্রাক্তন উচ্চপদস্থ কর্মী পদত্যাগ করে ভবিষ্যতের এক ভয়াবহ ও সুপারইন্টেলিজেন্স ঝুঁকির বিষয়ে চরম সতর্কবার্তা দিয়েছেন।

সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের অগস্ট পর্যন্ত সাইবার আক্রমণ, নজরদারি, জৈবিক অস্ত্র সংক্রান্ত গবেষণা এবং মারীচিকা বা অপপ্রচারের মতো নানা উদ্দেশ্যে এআই অপব্যবহারের একাধিক চেষ্টা সনাক্ত করা হয়েছে। এই ধরনের হুমকি মেটাতে নিরাপত্তা ব্যবস্থা কড়া করার দাবি করেছে সংস্থাটি। তবে এর মাঝেই সুরক্ষার প্রশ্নে অ্যানথ্রপিক ছেড়ে বেরিয়ে এসেছেন প্রবীন গবেষক জেকব ককসন (Jacob Coxon) এবং সেফটি ম্যানেজার জো বেন্টন (Joe Benton)।

তাঁদের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা যে গতিতে মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় (Superintelligence) এগোচ্ছে, তাতে আগামী এক-দুই বছরের মধ্যে পরিস্থিতি মানুষের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। শুধু এআই সংস্থাগুলির অভ্যন্তরীণ সুরক্ষার ওপর ভরসা না করে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন এবং ন্যূনতম সুরক্ষা মানদণ্ড বজায় রাখার দাবি তুলেছেন তাঁরা। বর্তমান এআই-এর অপব্যবহার ঠেকানোই কি যথেষ্ট, নাকি অদূর ভবিষ্যতের এই মহাবিপদ থেকে বাঁচতে এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত—এই প্রশ্নই এখন টেক দুনিয়ায় সবচেয়ে বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *