বন্ধুর অভাব রয়ে গেল! মোদী, পুতিন ও জিনপিংয়ের ভাইরাল ছবি ঘিরে বিশ্ব রাজনীতিতে শোরগোল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ সোশ্যাল মিডিয়ায় ব্রিকস সম্মেলনের একটি নজরকাড়া ছবি শেয়ার করে বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। দিল্লির ভারত মণ্ডপমে চলা এই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একসঙ্গে এক ফ্রেমে দেখা গেছে। সেই ছবি শেয়ার করে পুতিনের ঘনিষ্ট সহযোগী কিরিল মন্তব্য করেছেন যে, বিশ্বমঞ্চের এই বৃত্তটি সম্পূর্ণ করতে কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিই বাকি ছিল।

চলতি বছর ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে দীর্ঘ সাত বছর পর ভারতে এসেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। প্রধানমন্ত্রী মোদীর উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও অর্থনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং বৈশ্বিক নিরাপত্তার মতো জটিল ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা সেরেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এর মাঝেই পুতিনের বিশেষ দূতের এই পোস্ট মার্কিন মহলেও যথেষ্ট কৌতূহল তৈরি করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, আগামী ডিসেম্বরে ফ্লোরিডার মায়ামিতে হতে চলা জি-২০ সম্মেলনে ট্রাম্প, মোদী, পুতিন এবং জিনপিং— এই চার বিশ্বনেতাকে একসঙ্গে একই মঞ্চে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারই যেন এক আগাম ইঙ্গিত মিলল ক্রেমলিনের এই বার্তায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *