আইআইটিতে পড়ার সুবর্ণ সুযোগ! মিলবে প্রতি মাসে ৯০ হাজার টাকা পর্যন্ত ফেলিওশিপ, কারা আবেদন করতে পারবেন?

দেশের স্বনামধন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি (IIT)-গুলিতে পড়াশোনা করার স্বপ্ন কার না থাকে! এবার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক বাধা দূর করতে বড় পদক্ষেপ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি। জেইই অ্যাডভান্সড (JEE Advanced), গেট (GATE) এবং জাম (JAM)-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক অর্জনকারী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপ ও ফেলোশিপের সুযোগ ঘোষণা করা হয়েছে।

আইআইটি খড়্গপুরে ৯০ হাজার টাকা পর্যন্ত ফেলোশিপ: আইআইটি খড়্গপুর তাদের ‘ডিরেক্টর প্ল্যাটিনাম জয়হুবী এক্সেলেন্স ফেলোশিপ’ (DPEF)-এর পরিধি আরও বাড়িয়েছে। গেট (GATE) পরীক্ষায় শীর্ষ ৫০ র‍্যাঙ্ক হোল্ডার এবং সরাসরি পিএইচডি-তে ভর্তি হওয়া গবেষকরা প্রথম দু’বছর প্রতি মাসে ৮০,০০০ টাকা এবং পরবর্তী তিন বছর প্রতি মাসে ৯০,০০০ টাকা পর্যন্ত ফেলোশিপ পাবেন। পাশাপাশি, ‘JAM’-এর সেরা ৫০ র‍্যাঙ্কধারীরাও এমএসসি এবং মাস্টার্স ডিগ্রি কোর্সে এই আর্থিক সহায়তার সুবিধা নিতে পারবেন।

আইআইটি কানপুরে ৩ লক্ষ টাকা বার্ষিক স্কলারশিপ: আইআইটি কানপুরের ‘ব্রাইট মাইন্ডস স্কলারশিপ’ (Bright Minds Scholarship)-এর মাধ্যমে জেইই অ্যাডভান্সড-এ অল ইন্ডিয়া টপ ১০০ র‍্যাঙ্ক অর্জনকারী এবং বিটেক বা বিএস (BTech/BS) কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রতি বছর ৩ লক্ষ টাকা করে স্কলারশিপ পেয়ে থাকেন। চার বছরের এই কোর্স চলাকালীন টিউশন ফি এবং হোস্টেলের খরচ মেটানোর ক্ষেত্রে এই অনুদান দারুণ সহায়ক হয়।

অন্যান্য আইআইটির বিশেষ সুযোগ: শুধু খড়্গপুর বা কানপুরই নয়, আইআইটি রুরকিতেও ভালো র‍্যাঙ্কধারীরা প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পান। এছাড়া আইআইটি দিল্লি সহ বেশ কিছু প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অল ইন্ডিয়া র‍্যাঙ্ক এবং পরিবারের বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে শতভাগ পর্যন্ত টিউশন ফি মওকুফ ও মাসিক পকেটমানির সুব্যবস্থা রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের গবেষণা ও প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে দিতে এই উদ্যোগ এক বিশাল ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *