লেকটাউনে মন্ত্রিপুত্রের রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের মেগা হানা! ফ্রিজ খুলতেই চোখ কপালে তুলল আধিকারিকরা

খাদ্য সুরক্ষা ও জনস্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে কলকাতার লেকটাউন এলাকায় একযোগে তিনটি নামী রেস্তোরাঁয় বড়সড় অভিযান চালাল খাদ্য সুরক্ষা দফতর ও এনফোর্সমেন্ট টিম। সূত্রের খবর, এই তালিকায় রয়েছে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ছেলের দুটি রেস্তোরাঁও। আর সেই রেস্তোরাঁগুলিতে তল্লাশি চালাতেই বেরিয়ে এল একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য।

অভিযানে কী কী ধরা পড়ল? খাদ্য সুরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ওই রেস্তোরাঁগুলির রান্নাঘর ও ফ্রিজ খোলার পরেই তীব্র অসঙ্গতি লক্ষ্য করেন আধিকারিকরা। প্রায় ৫০ থেকে ৬০ কেজি বাসি ও পচা মাংস এবং মাছ মজুত রাখার অভিযোগ উঠেছে। এমনকি, উদ্ধার হওয়া মাংসে ছত্রাক বা ফাঙ্গাস ধরে যাওয়ার স্পষ্ট প্রমাণও মিলেছে। শুধু তাই নয়, স্বাস্থ্যবিধি শিকেয় তুলে খোলা অবস্থায় মশলা, ভিনিগার এবং আইসক্রিম সংরক্ষণ করা হচ্ছিল বলে অভিযোগ।

জনস্বাস্থ্যকে বুড়ো আঙুল দেখিয়ে কীভাবে এমন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় ইতিমধ্যেই রেস্তোরাঁগুলির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ এবং স্যাম্পল কালেকশনের কাজ শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *