প্রথম ফোল্ডেবল আইফোন থেকে ১৮ প্রো ম্যাক্স! অ্যাপলের ‘মেগা ইভেন্টে’ থাকছে কী কী বড় চমক?

৯ সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের নজর থাকবে যুক্তরাষ্ট্রের কুপার্টিনোর বিখ্যাত স্টিভ জবস থিয়েটারের দিকে। আয়োজিত হতে চলেছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ ইভেন্ট ‘Surprise and Shine’। ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই অনুষ্ঠান ঘিরে প্রযুক্তি দুনিয়ায় পারদ চড়ছে। গুঞ্জন সত্যি করে এই মঞ্চেই অ্যাপল উন্মোচন করতে পারে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন এবং আইফোন ১৮ সিরিজের মতো প্রিমিয়াম সব প্রযুক্তি।

নেতৃত্বে নতুন মুখ, বাদ পড়তে পারে আইফোনের বেস মডেল:

টেক রিপোর্ট অনুযায়ী, এই ইভেন্টে অ্যাপলপ্রেমীদের জন্য বড় একটি চমক থাকতে পারে। দীর্ঘদিন ধরে টিম কুক এই বড় মঞ্চ সামলালেও, এবার নতুন ডিভাইসগুলি উন্মোচনের দায়িত্বে দেখা যেতে পারে অ্যাপলের নতুন সিইও জন টার্নাসকে। এছাড়া আইফোন ১৮ সিরিজের ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে পারে। প্রাথমিক তথ্য অনুজায়ী, এবার হয়তো সিরিজের ‘বেস মডেল’ লঞ্চ হবে না। শুধুমাত্র ‘Pro’ এবং ‘Pro Max’ মডেল দুটি আত্মপ্রকাশ করবে, আর বেস মডেলটি আসতে পারে ২০২৭ সালের শুরুর দিকে।

অ্যাপলের নতুন গ্যাজেট সম্ভার:

অনুষ্ঠানে যে সমস্ত নতুন ডিভাইস লঞ্চের জল্পনা সবচেয়ে বেশি, সেগুলির মধ্যে রয়েছে:

  • iPhone Ultra: অ্যাপলের বহুল চর্চিত প্রথম ফোল্ডিং স্মার্টফোন, যার টিজার আগেই নজর কেড়েছে।

  • iPhone 18 Pro ও Pro Max: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন।

  • AirPods 5 এবং Apple Watch Series 12: অ্যাপল হাবের তথ্য অনুযায়ী অডিও ও ফিটনেস ট্র্যাকিংয়ে আসবে নতুন আপডেট।

  • অন্যান্য আপডেট: এছাড়াও Apple Watch Ultra 4, OLED iPad mini, HomePod mini 2, Apple TV 4K এবং Apple Home Hub উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

যেভাবে ঘরে বসে সরাসরি দেখবেন অনুষ্ঠান:

অ্যাপলের এই মেগা ইভেন্টটি অনলাইনে নিখরচায় উপভোগ করা যাবে। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি অ্যাপ এবং অ্যাপলের নিজস্ব ইউটিউব চ্যানেলে বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে এই আয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *